ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে র্যাবের তিন সদস্যের ওপর হামলার ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত র্যাব-৯-এর সাঁড়াশি অভিযানে উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতোয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।
মঙ্গলবার দুপুরে জেলা শহরের দক্ষিণ পৈরতলায় র্যাব-৯ ক্রাইম প্রিভেনশন কোম্পানিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
আটকরা হলেন– খাগাতোয়া গ্রামের মৃত গোলাম ওয়াহেদের ছেলে আব্দুল কাদির, নয়ন মিয়ার ছেলে রাহিম আহমেদ, মুসলেম মিয়ার ছেলে আব্দুর রহমান ওরফে অপু মিয়া, হুমায়ুন কবিরের ছেলে নুর আলম ওরফে নুরনবী ও জামাল মিয়ার স্ত্রী সানোয়ারা বেগম।
র্যাব-৯ ক্রাইম প্রিভেনশন কোম্পানির ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. নূরন্নবী জানান, সোমবার বিকালে জেলার বাঞ্ছারামপুরে র্যাবের তিন জন গোয়েন্দা সদস্য তথ্য সংগ্রহের জন্যে যাচ্ছিলেন। পথে নবীনগর উপজেলার খাগাতোয়া গ্রামে তাদের মোটরসাইকেলের গতিরোধ করে চিহ্নিত ডাকাত শফিক বাহিনীর সদস্যরা। এ সময় র্যাব সদস্যদের জিম্মি করে নিজেদের আস্তানায় নিয়ে যায় তারা। পরে আটকে রেখে মারধর করে। এ সময় এক র্যাব সদস্যের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে খবর পেয়ে র্যাবের অন্য সদস্যরা গিয়ে তাদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এই ঘটনায় অভিযুক্তদের ধরতে রাত থেকে আজ সকাল পর্যন্ত সাঁড়াশি অভিযান চালায় র্যাব। এ সময় শফিক ডাকাত পালিয়ে গেলেও র্যাব সদস্যদের ওপর হামলাকারীদের মধ্যে এক নারী সহ পাঁচজনকে আটক করা হয়। এর মধ্যে হামলাকারীদের অন্যতম হোতা আব্দুল কাদির রয়েছেন। অভিযানকালে কিছু দেশি অস্ত্র-শস্ত্র উদ্ধার করা হয়।
রাজনীতি/এসআই

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। তার গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।
১৯ ঘণ্টা আগে
বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
২০ ঘণ্টা আগে
বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।
২০ ঘণ্টা আগে
ঢাকার সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় কিছু হাতবোমা ও বোমা তৈরির উপকরণ উদ্ধারের কয়েক ঘণ্টার ব্যবধানে বনগাঁও ইউনিয়নেও বোমাসদৃশ একটি প্রেসার কুকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
১ দিন আগে