কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়নের নূরপুর বেড়িবাঁধের কাছে হাওরে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে নৌকাডুবিতে ইমান ( ২৫ ) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
ইমান নূরপুর নালিতাকান্দি পাড়ার আবুল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে নূরপুর গ্ৰামের ৪ জন কৃষক নৌকা নিয়ে হাওরে ধান কাটা শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে বজ্রপাতের ভয়ে ইমান পানিতে নেমে যায়। বাকি ৩ জন কৃষক নৌকায় ছিল। ইমান পরে নৌকায় আর উঠতে পারেনি । এ সময় নৌকা ডুকে যায়। এতে ৩ জন কৃষক বেঁচে গেলেও ইমান পানিতে তুলিয়ে যান। পরে স্থানীয়রা জেলে নৌকা নিয়ে হাওরে খোঁজাখুঁজি করেন। প্রায় ৪ ঘণ্টা খোঁজাখুঁজির পরও ইমানের কোনো হদিস মেলেনি।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান জানান, ইমান নিখোঁজের বিষয়টি তারা জানেন। আব্দুল্লাহপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে রয়েছে।
রাজনীতি/এসআই

টানা কয়েক দিনের বৃষ্টি ও উজানের ঢলে বিপর্যস্ত কিশোরগঞ্জের হাওরাঞ্চলের অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইনে অবশেষে দেখা মিলেছে স্বস্তির রোদের। আর সেই রোদের প্রতিটি মুহূর্ত কাজে লাগিয়ে ইতোমধ্যে পচতে শুরু করা ধান বাঁচাতে ‘নীরব যুদ্ধ’ চালিয়ে যাচ্ছেন গ্রামের নারীরা।
৬ ঘণ্টা আগে
আটকরা হলেন– খাগাতোয়া গ্রামের মৃত গোলাম ওয়াহেদের ছেলে আব্দুল কাদির, নয়ন মিয়ার ছেলে রাহিম আহমেদ, মুসলেম মিয়ার ছেলে আব্দুর রহমান ওরফে অপু মিয়া, হুমায়ুন কবিরের ছেলে নুর আলম ওরফে নুরনবী ও জামাল মিয়ার স্ত্রী সানোয়ারা বেগম।
১ দিন আগে
ঝুঁকির মুখে পড়েছে প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে বাঙালপাড়া-নোয়াগাঁও নির্মাণাধীন সড়ক। ইতোমধ্যে সড়কের কিছু অংশ নদীগর্ভে চলে গেছে। একই সঙ্গে হুমকির মুখে রয়েছে নবনির্মিত ইউনিয়ন পরিষদ ভবন, বাঙালপাড়া বাজার এবং খালপাড়ের শতাধিক বসতভিটা।
২ দিন আগে
রাজশাহী মহানগরীর কাজলা এলাকায় তুষার (৩৫) নামে এক যুবককে গাছে বেঁধে প্রকাশ্যে নির্যাতনের ঘটনা ঘটেছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।
২ দিন আগে