চট্টগ্রামে ফ্লাইওভার থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি
আবু কাউসার নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে সাগরিকা ফ্লাইওভার থেকে আবু কাউসার (২৭) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় নগরের পাহাড়তলী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে পুলিশ।

গত সোমবার (১১ মে) রাত সাড়ে ৩টার দিকে নগরীর বিএসআরএম ডিপো সংলগ্ন ফ্লাইওভার থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন পাহাড়তলী থানার ওসি নুরুল আবছার।

তিনি বলেন, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে আবু কাউসারের লাশ উদ্ধার করি। তার বাসা নগরীর পশ্চিম ফিরোজশাহ এলাকায়।’

ওসি বলেন, ‘মারা যাওয়া যুবক ওই এলাকার বিএসআরএম কারখানায় পাহারাদার হিসেবে কাজ করতেন। সে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল এবং তার মানসিক সমস্যা ছিল বলে পরিবারের সদস্যরা জানিয়েছে।’

এদিকে পুলিশ নিহত যুবকের নাম ‘আবু কাউসার’ বললেও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম মহানগরের সাবেক কয়েকজন নেতা ফেসবুকে দাবি করেছেন, তার নাম ‘কাউসার আহমেদ’।

নিহত ওই যুবক আকবর শাহ থানা ছাত্রলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক দাবি করে ওই নেতারা অভিযোগ করেন, তাকে ‘পরিকল্পিতভাবে হত্যা’ করে লাশ ফ্লাইওভারে ঝুলিয়ে রাখা হয়েছিল।

এমন অভিযোগের বিষয়ে পুলিশ কর্মকর্তা নুরুল আবছার বলেন, “পরিবারের সদস্যরা জানিয়েছে ওই যুবকের নাম ‘আবু কাউসার’। সে ছাত্রলীগ বা অন্য কোনো রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত ছিল না। পরিবারের লোকজনও এ কথা বলেছে।”

হত্যার অভিযোগ ‘সঠিক নয়’ দাবি করে তিনি বলেন, ‘কাউসারের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। আমাদের ধারণা, ফ্লাইওভার থেকে ঝুলে ওই যুবক আত্মহত্যা করে থাকতে পারে। তার পরও আমরা ঘটনা তদন্ত করে দেখছি।’

ওসি নুরুল আবছার আরও বলেন, ‘আমরা নিহত যুবকের লাশের ময়নাতদন্ত করার পর পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছি। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

স্বামী ও গর্ভস্থ সন্তানসহ নারী খুনের নেপথ্যে ‘বিয়ের আগে প্রেম’, গ্রেপ্তার ১

বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় পিবিআইয়ের ঢাকা জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিয়ের আগে থেকেই নাজমার সঙ্গে হৃদয়ের প্রেমের সম্পর্ক ও শারীরিক সম্পর্ক ছিল। এ বিষয়টি নাজমার স্বামী আলমগীর জানতে পারলে হৃদয়ের সঙ্গে তার বিরোধ শুরু হয়। সেই বিরোধের পরিণতিতেই নাজমা ও আল

২ দিন আগে

বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসায় আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

বজ্রপাত থেকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সিরাজগঞ্জের বাসায় আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

২ দিন আগে

রূপপুর পারমাণবিক প্রকল্পে আগুন: ৬০ ঘণ্টা ধরে ব্যাহত ইন্টারনেট-পানি-বিদ্যুৎ

পাবনা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাদেকুল বারী জানান, রোববার গভীর রাতে বায়েকের পাইওনিয়ার বেজের সার্ভার রুমে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এরপর অল্প সময়ের মধ্যেই আগুন ও ধোঁয়া আশপাশের কক্ষগুলোতে ছড়িয়ে পড়ে।

২ দিন আগে

বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

গত এপ্রিলে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের জরুরি পাইপলাইন স্থানান্তরকাজের জন্য আশুলিয়া ও সাভারের বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছিল। এ ছাড়া গত জুলাইয়ে পুরোনো বিতরণ ও সার্ভিস লাইন প্রতিস্থাপনের জন্য হাতিরপুল ও ধানমন্ডির কয়েকটি এলাকায় আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ ছিল।

২ দিন আগে
Advertisement