প্রতিবেদক, রাজনীতি ডটকম

নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ-এর গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলে বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে হাতিয়া উপজেলার চানন্দি ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
এনসিপির নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ তার গাড়িবহর নিয়ে ওই এলাকায় পৌঁছালে আওয়ামী লীগ নেতা বেলাল মাঝির নেতৃত্বে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীরা একত্রিত হয়ে গাড়িবহর লক্ষ্য করে গুলি বর্ষণ করে এবং অতর্কিত হামলা চালায়। হামলার মুখে এনসিপির নেতাকর্মীরা প্রতিরোধ গড়ে তুললে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পুলিশসহ দুই পক্ষের অন্তত ২০ জন আহত হন।
দলটির পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়েছে, হামলাকারীরা তাদের ১০টির বেশি মোটরসাইকেল ভাঙচুর করেছে এবং পাঁচজন নেতাকর্মীকে অবরুদ্ধ করে রেখেছে।
জাতীয় যুবশক্তির হাতিয়া উপজেলা আহ্বায়ক মো. ইউসুফ বলেন, পুলিশের উপস্থিতিতে আমাদের ওপর হামলা করা হয়েছে। অথচ পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। একজন নির্বাচিত জনপ্রতিনিধির ওপর এভাবে হামলা কোনোভাবেই কাম্য নয়। নির্বাচন-পরবর্তী সময়ে তাদের প্রায় ২০ জন নেতাকর্মীর ঘরবাড়িতে আগুন দেওয়া হলেও প্রশাসন ব্যবস্থা নেয়নি।
বর্তমানে আব্দুল হান্নান মাসুদ তার অনুসারীদের নিয়ে প্রকল্প বাজার এলাকায় অবস্থান করছেন। তিনি বলেন, হামলাকারী বেলাল মাঝিকে গ্রেপ্তার না করা পর্যন্ত আমি এখান থেকে সরব না। সে ২০১৮ সালেও সাবেক এমপি ফজলুল আজিমের ওপর হামলা করেছিল।
এ বিষয়ে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, পুলিশের একাধিক দল ঘটনাস্থলে রয়েছে। আমরা বিষয়টি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।

নিহতরা হলেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা এলাকার মনজুর হোসেনের ছেলে নওশের আকন্দ (১৬) ও একই এলাকার মোশারফ হোসেনের ছেলে মিহাদ আকন্দ (১৫)।
৯ ঘণ্টা আগে
প্রতিবারই সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে পুরোনো কমিটি বাতিল করে নতুন একনেক গঠিত হয়। এই একনেক সভায় উন্নয়ন প্রকল্প পাস হয়। তবে একনেক সভায় যে মন্ত্রণালয়ের প্রকল্প ওঠে, সেই মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মন্ত্রীকে উপস্থিত থাকতে হয়।
১০ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম শরীয়তউল্লাহর আদালতে একটি মামলার শুনানি চলাকালে আদালত কক্ষের দরজা খুলে কয়েকজন আইনজীবী এজলাসে প্রবেশ করেন। চিৎকার করতে করতে তারা এজলাসে বসার বেঞ্চগুলোতে ধাক্কা দেন। একজন আইনজীবী বিচারকের সামনে গিয়ে আঙুল তুলে কথা বলেন। তিনি বিচারকের সামনে
১৯ ঘণ্টা আগে
স্থানীয়রা জানায়, সাদুল্যাপুর উপজেলায় মঙ্গলবার দুপুরের দিকে গাইবান্ধা-সাদুল্যাপুর সড়কের মন্দুয়ার তেলের পাম্প সংলগ্ন এলাকায় ওই কাভার্ড ভ্যানটি একটি সিএনজিকে পাশ কাটাতে গিয়ে অপর একটি অটোরিকশার সঙ্গে সজোরে ধাক্কা খায়। এ সময় অটোরিকশার দুই যাত্রী নিহত ও ৪ যাত্রী আহত হন।
১ দিন আগে