নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বিএনপি ও জামায়াতে ইসলামী পৃথক কর্মসূচির মাধ্যমে জুলাইয় গণ-অভ্যুত্থান দিবসটি পালন করেছে। এ উপলক্ষে স্ব স্ব দলীয় কর্মসূচি হিসেবে বিজয় মিছিল করেছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নান্দাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান পালন করা হয়েছে। এ উপলক্ষে একটি বিজয় মিছিল আয়োজন করা হয়। মিছিলে নেতৃত্ব দেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার। মিছিলে উপস্থিত ছিলেন নান্দাইল মডেল থানার ওসি মুজাহিদ ইসলাম, বিএনপি নেতা এএফএম আজিজুল ইসলাম পিকুল ও জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।
অন্যদিকে বিকাল পাঁচটার দিকে বিএনপি নেতা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল একেএম শামছুল ইসলাম শামছের নেতৃত্বে একটি আনন্দ মিছিল ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক ও নান্দাইল পুরাতন বাজারের সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারী বিএনপির নেতাকর্মীরা শেখ হাসিনা পালাইছে বলে স্লোগান দেয়।
অন্যদিকে বিএনপির মিছিল শেষে দিবসটি উপলক্ষে জামায়াত ইসলামির নেতৃবৃন্দ ও সমর্থকরা মিছিল নিয়ে নান্দাইল সরকারি শহীদস্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ মাঠে জড়ো হন। পরে তারা একত্রিত আনন্দ মিছিল বের করে নান্দাইল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।
১ দিন আগে
গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
২ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে