গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে চিকিৎসক দম্পত্তির বাড়িতে ডাকাতির চার মাস পর আলমগীর হোসেন (৩০) নামে ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
রবিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) পারভেজ রানা গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার আলমগীর হোসেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার মলমল ভাটিপাড়া গ্রামের মমতাজ উদ্দিন বেপারী মোন্তার ছেলে। তার বিরুদ্ধে ডাকাতি, হত্যা ও অস্ত্র আইনে তিনটি মামলা রয়েছে।
শনিবার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় শ্রীপুর পৌরসভার আনসার রোড এলাকা থেকে গ্রেপ্তার করে।
ভুক্তভোগী চিকিৎসক দম্পত্তি মোর্শেদুল হক শরীফ এবং মৌসুমী আক্তার লিজা শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আনাসার টেপিরবাড়ী গ্রামের বাসিন্দা।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক জানান, শনিবার (৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে র্যাব আলমগীর হোসেনকে থানায় হস্তান্তর করে। পূর্বে তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একটি অস্ত্র, একটি হত্যা এবং একটি ডাকাতি মামলা রয়েছে। রবিবার (৫ অক্টোবর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, গত ২১ জুন দিবাগত রাত ৩টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আনসার টেপিরবাড়ী গ্রামের চিকিৎসক দম্পত্তি মোর্শেদুল হক শরীফ এবং মৌসুমী আক্তার লিজার বসত বাড়িতে ৮/১০ জনের এক দল ডাকাত ঘরে প্রবেশ করে। ডাকাতেরা তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান মালামাল লুটে নেয়।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। তার গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।
১ দিন আগে
বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
১ দিন আগে
বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।
১ দিন আগে
ঢাকার সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় কিছু হাতবোমা ও বোমা তৈরির উপকরণ উদ্ধারের কয়েক ঘণ্টার ব্যবধানে বনগাঁও ইউনিয়নেও বোমাসদৃশ একটি প্রেসার কুকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
১ দিন আগে