খাগড়াছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন, কাল থেকে চীবর দানোৎসব

খাগড়াছড়ি প্রতিনিধি
আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ১৩: ৫৪
শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপন

খাগড়াছড়িতে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা যথাযথ ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্যে দিয়ে পালন করা হচ্ছে। বৌদ্ধধর্মাবলম্বীদের অন্যতম প্রধান এই উৎসবটি আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত বৌদ্ধ ভিক্ষুদের তিন মাস বর্ষাবাসের পর উদযাপিত হয়।

সোমবার (৬ অক্টোবর) দিনটি উদযাপনের লক্ষ্যে ধর্মপ্রাণ চাকমা, মারমা ও বড়ুয়া বৌদ্ধ ধর্মালম্বী নর-নারীরা খাগড়াছড়িতে য়ংড বৌদ্ধ বিহার, ধর্মপুর আর্য বন বিহার, দশবল বৌদ্ধ বিহার, মিলণপুর বৌদ্ধ বিহার, কল্যানপুর বৌদ্ধ বিহার ও ক্যাপ্রু বৌদ্ধ বিহারসহ জেলার বিভিন্ন বৌদ্ধ বিহারে নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছেন।

শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের মধ্যে রয়েছে— সমবেত প্রার্থনা, বুদ্ধ পূজা, প্রদীপ প্রজ্জ্বলন, পঞ্চশীল প্রার্থনা, অষ্ট পরিষ্কার দান, বুদ্ধ মূর্তি দান, ভিক্ষুদের উদ্দেশ্যে সংঘ দান, কল্পতরু দান, হাজার প্রদীপ দান, বৌদ্ধ ভিক্ষুদের চীবর দান এবং পিন্ড দান-সহ নানাবিধ দান।

বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। এই সময় বৌদ্ধ ভিক্ষুরা দায়ক-দায়িকাদের পঞ্চশীল প্রার্থনা এবং ধর্মীয় দেশনা প্রদান করেন।

এছাড়াও, ‘শুভ প্রবারণা পূর্ণিমার তাৎপর্যের’ উপর আলোচনার পাশাপাশি প্রদীপ পূজা এবং দেশের অগ্রগতি, সমৃদ্ধি ও বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনার আয়োজন করা হয়।

সন্ধ্যায় উৎসবের অন্যতম আকর্ষণ হিসেবে ফানুস ওড়ানো, জল প্রদীপ ও কল্প জাহাজ নদীতে ভাসানো-র আয়োজন করা হয়।

উল্লেখ্য, বৌদ্ধ ভিক্ষুরা আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত এই তিন মাস ধরে বর্ষাবাস পালন করেন। এই সময় তারা আত্মশুদ্ধি, মনের পবিত্রতা, ধ্যান, সাধনা, ভাবনা এবং নীতি অনুশীলন করেন।

এই তিন মাস ভিক্ষুরা নিজের বৌদ্ধ বিহারের বাইরে অন্য কোনো বৌদ্ধ বিহারে রাত্রিযাপন করেন না। এছাড়া, এই সময়ে বৌদ্ধ নর-নারীরা বৌদ্ধ ভিক্ষুদের কাছ থেকে ধর্ম শ্রবণ করে থাকেন।

আষাঢ়ী পূর্ণিমায় যে বর্ষাবাস শুরু হয়েছিল, আশ্বিনী পূর্ণিমায় অর্থাৎ আজই তার সমাপ্তি ঘটছে।

পূর্ণিমা উদযাপনের পর আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হবে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব— মাসব্যাপী দানোত্তম কঠিন চীবর দানোৎসব।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

কাজে যাওয়া হলো না, কবরের পথে ৮ নির্মাণ শ্রমিক

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল কবির আটজন নিহত হওয়া তথ্য নিশ্চিত করেছেন।

১৬ ঘণ্টা আগে

মধ্যনগরে বাঁধ ভেঙে পানির নিচে হাজারো কৃষকের স্বপ্ন

ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, শনিবার ভোর থেকে প্রবল দমকা বাতাস ও বৃষ্টিপাত শুরু হয়। ফলে সোমেশরী নদীর পানি বেড়ে মধ্যনগর জামে মসজিদের পাশের কালভার্টের সামনের পাউবোর দেওয়া বাঁধ ভেঙে প্রবল বেগে হাওরে পানি প্রবেশ করতে শুরু করে। এসময় হাওরে ধান কাটতে গিয়েছিলেন কৃষকরা। কষ্টে ফলানো একমাত্র বোরো ফসল চোখের সামনে ড

১ দিন আগে

কিশোরগঞ্জে তলিয়েছে ৭ হাজার হেক্টর ধানখেত, ক্ষতিগ্রস্ত ২৫ হাজার কৃষক

কিশোরগঞ্জের হাওরাঞ্চলে আবারও নদ-নদীর পানি বাড়ায় ও পাহাড়ি ঢলে নতুন করে বিপাকে পড়েছেন কৃষকরা। পাকা ধান তলিয়ে যাওয়ার পাশাপাশি কাটা ধানের স্তূপেও চারা গজিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। গতকাল শুক্রবার বিকেল থেকে শুরু হওয়া বৃষ্টির পানিতে নতুন করে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ হাওর এলাকা। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত ২৫ হ

১ দিন আগে

রৌমারীতে হাটের জমিতে অবৈধ স্থাপনা, ২ সপ্তাহেও কার্যকর হয়নি অপসারণের নির্দেশ

কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের খেওয়ারচর হাটে উপজেলা প্রশাসনের নোটিশের দুই সপ্তাহ পার হলেও স্থানীয় বিএনপি নেতাদের নেতৃত্বে নির্মাণাধীন অবৈধ দোকানঘর এখনো অপসারণ করা হয়নি। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।

১ দিন আগে