নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় ভাবিকে গলা কেটে হত্যার দায়ে দেবর মো. রাসেল মিয়াকে (২৮) মৃত্যুদণ্ড সাজা ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। ২০২০ সালের ৪ অক্টোবর ওই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
আসামি রাসেল মিয়া নেত্রকোনার পূর্বধলা উপজেলার পশ্চিমপাড়া গ্রামের মো. আলাল উদ্দিনের ছেলে। হত্যাকাণ্ডের শিকার লিপি আক্তার জারিয়া গ্রামের আফতাব উদ্দিন সরকারের মেয়ে। লিপির স্বামী মো. আজিজুল ইসলাম সম্পর্কে রাসেলের চাচাতো ভাই।
মামলার এজাহার থেকে জানা যায়, আজিজুল ও রাসেলরা একই বাড়িতে থাকেন। ২০২০ সালে বিজিবিতে কর্মরত আজিজুলের পোস্টিং ছিল পঞ্চগড়ে। তার অনুপস্থিতির সুযোগ নিয়ে রাসেল প্রায়ই লিপিকে নানা অনৈতিক প্রস্তাব দিতেন। লিপি এ কথা তার স্বামীসহ পরিবারকে জানালে রাসেল ক্ষুব্ধ হন।
এজাহারে উল্লেখ, ২০২০ সালের ৪ অক্টোবর রাতে কৌশলে লিপির ঘরে ঢুকে অ্যান্টি কাটার দিয়ে শ্বাসনালী কেটে লিপিকে হত্যা করেন রাসেল। পরদিন লিপির বোন ফেরদৌসী বেগম বাদী হয়ে রাসেল মিয়াকে একমাত্র আসামি করে পূর্বধলা থানায় হত্যা মামলা করেন। রাসেল নিজেও এ মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আদালতে।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবুল হাসেম বলেন, মামলায় মোট ১৫ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। সাক্ষ্য ও তথ্যপ্রমাণে আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ধারার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ড সাজা দিয়েছেন বিচারক।

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।
১ দিন আগে
গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
২ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে