ডেস্ক, রাজনীতি ডটকম

ময়মনসিংহের তারাকান্দায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মসজিদে ধাক্কা দিলে বাসের যাত্রী বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন।
শুক্রবার (৬ জুন) সকাল ৮টার দিকে ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক সড়কে উপজেলার পশ্চিম তালদিঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় গ্রামের মো. পারভেজ মিয়া (৩৫) ও তার ছেলে মো. হাসান মিয়া (৮)।
বিষয়টি খবরের কাগজকে নিশ্চিত করেন তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. টিপু সুলতান।
তিনি বলেন, যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে শেরপুরের দিকে যাচ্ছিল। সকাল ৮টার দিকে পশ্চিম তালদিঘি এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি মসজিদে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী নিহত হন। এ সময় আহত হন আরও ১২ জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।
২১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।
১ দিন আগে
গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
২ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ দিন আগে