মারা গেছে শিশু সাজিদ

রাজশাহী ব্যুরো
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ২৩: ০১

রাজশাহীর তানোরে পরিত্যক্ত একটি গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়ার ৩২ ঘণ্টা পর দুই বছরের শিশু সাজিদকে উদ্ধারের পর মৃত ঘোষণা করেছেন চিকিৎসকেরা। বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে দীর্ঘ টানা উদ্ধার অভিযানের পর তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে দ্রুত তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকেরা শিশুটিকে মৃত বলে নিশ্চিত করেন।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেনটেইন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, রাত ৯টার দিকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন চিকিৎসকেরা।

তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান বলেন, “নিখোঁজ হওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট অভিযান শুরু করে। আমরা নিরবচ্ছিন্নভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি। দুঃখজনকভাবে শিশুটিকে আর জীবিত ফেরানো সম্ভব হয়নি।”

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বার্নাবাস হাসদা শিশুটিকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, বুধবার দুপুর ১টার দিকে মায়ের সঙ্গে হাঁটার সময় অসাবধানতাবশত কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের একটি পরিত্যক্ত নলকূপের গর্তে পড়ে যায় সাজিদ। গর্তটির মুখ খড় দিয়ে ঢেকে রাখা থাকায় বিপদের সম্ভাবনা আঁচ করতে পারেননি মা কিংবা শিশুটি।

স্থানীয়দের মতে, বছরখানেক আগে জমিতে সেচ দেওয়ার জন্য নলকূপটি খনন করা হলেও পানি না ওঠায় মালিক মাটি দিয়ে ঢেকে রাখেন। সাম্প্রতিক বৃষ্টিতে সেই ঢাকনা ভেঙে গর্তটি আবারও উন্মুক্ত হয়ে যায়।

মায়ের আর্তচিৎকারে স্থানীয়রা প্রথমে উদ্ধার চেষ্টা চালালেও ব্যর্থ হন। পরে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে বিশেষ সরঞ্জাম ব্যবহার করে দীর্ঘ ৩২ ঘণ্টা ধরে উদ্ধার অভিযান চালায়। অবশেষে বৃহস্পতিবার রাতে সাজিদকে উদ্ধার করা হলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মায়ের

গুরুতর আহত ইভানকে স্থানীয়রা উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

১৯ ঘণ্টা আগে

চট্টগ্রামে হিজড়া নেত্রীর লাশ উদ্ধার, পুলিশের ধারণা ‘হত্যা’

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় বাসা থেকে মোহাম্মদ মহসীন ওরফে মৌসুমী হিজড়া (৫২) নামে হিজড়া সম্প্রদায়ের এক নেত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গলায় জখমের চিহ্ন থাকা এবং বাসা থেকে টাকা ও দুটি মুঠোফোন না পাওয়ায় ঘটনাটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

১ দিন আগে

ফকিরহাটে ডাকাতিতে ব্যর্থ, পালানোর সময় ডাকাত দলের ককটেলে আহত ২

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে চারটার দিকে ফকিরহাট উপজেলার সদর ইউনিয়নের সাতশৈয়া গ্রামের মাহবুব মল্লিকের বাড়িতে এ ঘটনা ঘটে। ককটেল বিস্ফোরণে আহতদের স্থানীয় ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

১ দিন আগে

আশুলিয়ায় নবজাতকসহ নিহত দম্পতির পরিচয় শনাক্ত, পুলিশের ধারণা ‘হত্যা’

গতকাল শুক্রবার রাত আড়াইটার দিকে মধ্য জামগড়া এলাকার চারতলা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে দম্পতির মরদেহ উদ্ধার করা হয়। নিহত দুজন হলেন— দিনাজপুরের নবাবগঞ্জ থানার বড় মাগুড়া পাকপাড়ার নাজমা আক্তার (৩৩) ও তার স্বামী নিশা পলাশবাড়ী এলাকার আলমগীর হোসেন (৪২)।

১ দিন আগে
Advertisement