নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

দেড় দশকের শাসনামলে আওয়ামী লীগ সরকার দেশকে ধ্বংস করে দিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।
তিনি বলেন, ১৬ বছর ধরে একটি শকুনি লুটপাট ও গুম-খুন করে বাংলদেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে। তাই ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে বিএনপির কোনো বিকল্প নেই।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহের নান্দাইল উপজেলার চামটা বাজারে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযান উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সেলিমা রহমান বলেন, আজ তরুণদের দ্বারা শিক্ষকেরা লাঞ্ছিত হচ্ছেন, নারীদের সম্মানহানি হচ্ছে। এগুলো হচ্ছে ধ্বংসের প্রতীক। সেই দলটি দীর্ঘ সময় ধরে তরুণদের এসব অপকর্ম শিখিয়েছে।
দলের নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আপনারা ১৭ বছর অমানুষিক নির্যাতনের সম্মুখীন হয়েছে। এখন দেশ গড়ে তেলার পালা। বিএনপি এখন ন্যায়ভিত্তিক দেশ গড়ার দিকে মনোযোগ দেবে।
তিনি আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপিকে সুসংগঠিত করেছেন। তিনি ৩১ দফা ঘোষণা করেছেন। কিন্তু স্বৈরাচার বিদায় নিলেও ষড়যন্ত্র শেষ হয়ে যায়নি। রাজাকারদের বাড়তে না দেওয়া যাবে না।
সমাবেশে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে ইয়াসের খান চৌধুরীকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান সেলিমা রহমান।
একই সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, আয়নাঘর, গুম, খুন ও বিএনপি নেতাকর্মীদের নির্যাতন করে চব্বিশের ৫ আগস্ট ফ্যাসিস্টরা বিদায় নিয়েছে। এখন আবার রাজাকাররা মাথাচাড়া দিয়ে উঠেছে। ওরা একাত্তরে মা-বোনদের সম্ভ্রম নষ্ট করেছে। মুক্তিযোদ্ধাদের গ্রেপ্তার করিয়েছে। এই রাজাকারদের দিকে লক্ষ রাখতে হবে।
প্রিন্স আরও বলেন, একটি দল ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করার পর পিআরের দাবিতে জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। বিএনপির কর্মীরা এসব মেনে নেবে না।
নেতাকর্মীদের প্রতি আহ্বান রেখে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, বিএনপির সলিড কর্মীরাই দলের প্রাণ। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমাদের সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে। আপনারা দেখেশুনে দলের জন্য নতুন সদস্য সংগ্রহ করবেন। পুরোনো সদস্যদের সদস্যপদ নবায়ন করবেন। কিন্তু কোনো ফ্যাসিস্ট বা তাদের দোসর যেন বিএনপির ধারেকাছে ঘেঁষতে না পারে, সেদিকে লক্ষ রাখবেন।
নান্দাইল উপজেলা বিএনপি আহ্বায়ক ইয়াসের খান চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদস্য সংগ্রহ অভিযানের সমন্বয়ক মির্জা ফারজানা হোসনা, সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম, ময়মনসিংহ জেলা (উত্তর) বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, মহিলা দলের নেত্রী তামজিন চৌধুরী মিলি, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক লুৎফুল্লাহেল মাজেদ বাবু ও গৌরীপুর বিএনপির সদস্য সচিব হাফেজ আজিজুল ইসলাম।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৩ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
৩ দিন আগে
শনিবার (১৫ আগস্ট) রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
৩ দিন আগে