ফেনীতে কাভার্ডভ্যানে বাসের ধাক্কা, চালকসহ নিহত ৩

ফেনী প্রতিনিধি

ফেনীর ছাগলনাইয়ায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানে দ্রুতগতির বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে পুরাতন মুহুরীগঞ্জের দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে কাভার্ডভ্যানের চালক ও তার সহকারী এবং ইউনিক পরিবহনের বাসচালক রয়েছেন।

ফালিলপুর হাইওয়ে থানার পুলিশ জানায়, যান্ত্রিক সমস্যার কারণে একটি কাভার্ডভ্যান সড়কে দাঁড়িয়ে ছিল। সেটি সরিয়ে নিতে একটি লং ভেহিকেলের সাহায্য নেওয়া হচ্ছিল। এ সময় পেছন থেকে আসা একটি ইউনিক পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানটিকে ধাক্কা দেয়।

সংঘর্ষের তীব্রতায় কাভার্ডভ্যানের চালক ও সহকারীসহ বাসচালক গুরুতর আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত অপর একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার পর কাভার্ডভ্যান, বাস এবং কাভার্ডভ্যান সরাতে ব্যবহৃত লং ভেহিকেলটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। পরে সড়ক থেকে ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ফালিলপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবু নোমান বলেন, দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

৩ মাস পর দুয়ার খুলল সুন্দরবনের, প্রকৃতিতে সজীবতা

দীর্ঘ তিন মাস বনে ছিল সুনসান নীরবতা। ছিল না জেলে-বাওয়ালির কোলাহল, পর্যটকের পদচারণা কিংবা নৌযানের শব্দ। মানুষের আনাগোনা কম থাকায় এ সময়ে সুন্দরবন নিজের মতো করে বেড়ে ওঠার সুযোগ পেয়েছে। বনের চরে নির্ভয়ে ঘাস খেয়েছে হরিণের পাল, খালের পাড়ে রোদ পোহিয়েছে কুমির। গাছের ডালে ডালে পাখির কলকাকলিতে মুখর ছিল বন। আর

৩ দিন আগে

শৌচাগারে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রামখানা ইউনিয়নের দক্ষিণ রামখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার মোতালেব ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি দক্ষিণ রামখানা ভূঁইয়াটারী এলাকার বাসিন্দা।

৩ দিন আগে

ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগে ক্যান্টিনবয় গ্রেপ্তার, শ্লীলতাহানিতে অভিযুক্ত ২ পুলিশও

ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেসের খাবারের বগিতে এক নারী যাত্রীকে (৪৪) ধর্ষণের অভিযোগ উঠেছে। গত রোববার রাতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ ওই নারীর। এ ঘটনায় আজ মঙ্গলবার সান্তাহার জিআরপি থানায় মামলা করেছেন তিনি।

৩ দিন আগে

শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দু’পক্ষের সংঘর্ষ, ওসিসহ আহত ৫

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শ্রীনগরে পৃথক কর্মসূচির আয়োজন করে দলটির বিবদমান দুই পক্ষ। কর্মসূচিতে অংশ নিতে শেখ আবদুল্লাহর সমর্থকেরা মিছিল নিয়ে শ্রীনগর বাজার এলাকায় আসেন। এ সময় তাদের ওপর সপু সমর্থকেরা হামলা চালালে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শ

৩ দিন আগে
Advertisement