রাজশাহী ব্যুরো

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় প্রেমিকের বাড়িতে বিষের বোতল হাতে নিয়ে বিয়ের দাবিতে অনশন করছেন এক নারী শিক্ষার্থী।
শুক্রবার সকাল থেকে উপজেলার জয়নগর ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামে প্রেমিক ফয়সালের বাড়িতে অবস্থান নেন তিনি।
জানা গেছে, ওই শিক্ষার্থী চারঘাট উপজেলার বাসিন্দা এবং অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। প্রায় সাত বছর আগে মোবাইল ফোনের মাধ্যমে ফয়সালের সঙ্গে তার পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই সম্পর্কের সূত্র ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
ভুক্তভোগীর দাবি, দীর্ঘদিনের সম্পর্কের পর বিয়ের আশ্বাস দিয়ে ফয়সাল তাকে বিভিন্ন স্থানে নিয়ে যান এবং শারীরিক সম্পর্কে জড়ান। পরে বিয়ের কথা বলে বাড়িতে ডেকে নিলেও বর্তমানে পরিবারের চাপে তিনি সম্পর্ক অস্বীকার করছেন। এমনকি ফয়সাল অন্য এক মেয়েকে বিয়ে করেছেন বলে দাবি করা হলেও সেটি সঠিক নয় বলেও জানান তিনি।
তিনি বলেন, 'ফয়সালের সঙ্গে আমার বিয়ে না হলে আমি এখানেই বিষপান করে আত্মহত্যা করব। আমার সামনে আর কোনো পথ খোলা নেই।'
পলাতক থাকায় অভিযোগের বিষয়ে ফয়সালের বক্তব্য জানা যায়নি।
তবে ফয়সালের পরিবারের দাবি, একসময় তাদের মধ্যে সম্পর্ক থাকলেও বর্তমানে তা নেই। তাদের অভিযোগ, পরিকল্পিতভাবে ওই শিক্ষার্থী বিষের বোতল হাতে নিয়ে বাড়িতে এসে ফয়সালকে ফাঁসানোর চেষ্টা করছেন।
ফয়সালের বড় বোন বলেন, তাদের মধ্যে সম্পর্ক থাকলে আমরা মেনে নিতাম। কিন্তু তাদের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। এরই মধ্যে আমার ভাই অন্য একটি মেয়েকে বিয়ে করেছে। এখন এই মেয়েকে মেনে নেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়।
স্থানীয়রা বলছেন, কোনো কারণ ছাড়া একটি মেয়ে এমন পরিস্থিতিতে কারও বাড়িতে গিয়ে অবস্থান নেয় না। তারা বিষয়টির সুষ্ঠু তদন্ত ও সমাধানের দাবি জানিয়েছেন।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির প্রভাবে তেলের দাম বাড়লেও দেশে কৃত্রিম সংকট তৈরি করে কেউ যেন ফায়দা নিতে না পারে, সেজন্য জেলা প্রশাসনকে কঠোর নজরদারি ও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
১ দিন আগে
অর্থমন্ত্রী বলেন, সরকার শান্তিপূর্ণভাবে দেশকে এগিয়ে নিতে চায়। কিন্তু দেশে অস্থিতিশীলতা তৈরি করে কেউ দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না। বিশ্ববিদ্যালয়ে যাতে বহিরাগতরা ঢুকতে না পারে সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান জানান তিনি।
১ দিন আগে
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে এ ঘটনায় কলেজের অধ্যক্ষসহ অন্তত পাঁচজন শিক্ষক-কর্মচারী আহত হয়েছেন। আজ শুক্রবার এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
১ দিন আগে
বাগেরহাটের রামপালে ক্লাসে গান গাইতে না পারায় এক শিক্ষার্থীকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্কুলের ধর্মীয় শিক্ষকের বিরুদ্ধে। আহত শিক্ষার্থীর নাম নেওয়াজ তালুকদার, সে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
২ দিন আগে