ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ছাত্রশিবির নেতার পদত্যাগ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর মহিপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মো. ইব্রাহিম নামে এক ছাত্রশিবির নেতা। শনিবার (২৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি এই ঘোষণা দেন।

মো. ইব্রাহিম নামে ওই ছাত্রশিবির নেতার পোস্টে লিখেন, ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম। ​আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন। আজ ব্যক্তিগত একটি সিদ্ধান্তের বিষয়ে আপনাদের অবগত করার জন্য এই পোস্টটি লিখছি। দীর্ঘ দিন ধরে আমি 'বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মহিপুর থানা শাখার' সাথে যুক্ত ছিলাম এবং সেখানে একটি সাংগঠনিক দায়িত্ব পালন করেছি। এই দীর্ঘ পথচলায় আমি অনেক কিছু শিখেছি এবং অনেকের সাথে কাজ করার সুযোগ হয়েছে।

তবে সময়ের সাথে সাথে এবং সাম্প্রতিক পরিস্থিতি ও ব্যক্তিগত উপলব্ধির জায়গা থেকে আমি বর্তমানে সক্রিয় রাজনীতি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছি। আমি মনে করি, দেশের সেবা এবং নৈতিক কাজের ক্ষেত্র শুধু নির্দিষ্ট কোনো গণ্ডিতে সীমাবদ্ধ নয়। বরং একজন সচেতন নাগরিক হিসেবে আমি এখন থেকে স্বতন্ত্র অবস্থান থেকে সমাজের কল্যাণে কাজ করতে চাই। ​তাই আজ থেকে আমি আমার বর্তমান সাংগঠনিক পদ এবং উক্ত সংগঠনের সকল কার্যক্রম থেকে আনুষ্ঠানিকভাবে অব্যাহতি গ্রহণ করছি। ভবিষ্যতে আমি আর কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হওয়ার কোনো পরিকল্পনা রাখছি না। আমার এই সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত এবং দীর্ঘ চিন্তাভাবনার ফসল।’

তিনি আরো লিখেন, ‘যাদের সাথে অতীতে কাজ করেছি, তাদের প্রতি আমার সম্মান ও শুভকামনা রইল। তবে এখন থেকে আমি কেবল সাধারণ একজন নাগরিক হিসেবে নিজের পেশা, পরিবার এবং ব্যক্তিগত জীবন নিয়ে এগিয়ে যেতে চাই।​সবার কাছে দোয়া ও ভালোবাসা প্রার্থী।’

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ত্রিশালে বাসের ধাক্কায় মাহিন্দ্রা-সিএনজির ২ যাত্রী নিহত

ময়মনসিংহের ত্রিশালে ইউনাইটেড পরিবহনের বাসের ধাক্কায় মাহিন্দ্রা ও সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ছয়জন। দুর্ঘটনার পর বাসটি প্যাসিফিক আইডিয়াল হাই স্কুলের সীমানাপ্রাচীরে ধাক্কা দিয়ে উল্টে যায়। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক

৯ ঘণ্টা আগে

অষ্টগ্রামে পাঠদান বন্ধ রেখে শ্রেণিকক্ষেই প্রধান শিক্ষকের জন্মদিন পালন

অভিযোগ রয়েছে, সরকারি নিয়ম অনুযায়ী বিদ্যালয়ের কার্যক্রম চলার কথা থাকলেও প্রধান শিক্ষক শহিদুল হক খন্দকারের জন্মদিন উপলক্ষ্যে শ্রেণি কার্যক্রম বন্ধ রেখে গোপনে বিদ্যালয়ে জন্মদিন পালন করা হয়। এরপর নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা আগেই, দুপুর ২টার দিকে বিদ্যালয় ছুটি দেওয়া হয়।

১ দিন আগে

বিয়েতে নাচের জন্য ডেকে ২ নৃত্যশিল্পীকে ধর্ষণ: প্রধান আসামি গ্রেপ্তার

এসআরবি-৯ সিলেটের অধিনায়ক তাজমিনুর রহমান চৌধুরী বলেন, এ মামলার আসামি সাত্য বিশ্বাসকে পুলিশ গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যে মুজাহিদের পরিচয় ও অবস্থান জানা যায়। মুজাহিদ বিয়ানীবাজারে তার নানার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

২ দিন আগে

পঞ্চগড়ে কাজী ফার্মসের ফিডমিলে হামলা-ভাঙচুর, উৎপাদন বন্ধ

কাজী ফার্মসের অভিযোগ, মিছিলকারীরা স্থানীয় বাসিন্দাদের চাকরি দেওয়া ও কর্মী ছাঁটাই বন্ধের দাবির কথা বলেন। তাদের হামলায় ফিডমিলের তিন কর্মী আহত হন। হামলাকারীরা কারখানার ভেতর থেকে কম্পিউটার, ক্যামেরাসহ বিভিন্ন সামগ্রী নিয়ে যান।

২ দিন আগে
Advertisement