ঠাকুরগাঁও প্রতিনিধি

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও কিছু অসাধু মহলের 'অনৈতিক ব্যবসা'র কারণে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁওয়ের মির্জা রুহুল আমিন অডিটোরিয়ামে ত্রাণ সামগ্রী ও চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির প্রভাবে তেলের দাম বাড়লেও দেশে কৃত্রিম সংকট তৈরি করে কেউ যেন ফায়দা নিতে না পারে, সেজন্য জেলা প্রশাসনকে কঠোর নজরদারি ও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, পেট্রোল পাম্পগুলোর সামনে মোটরসাইকেলের দীর্ঘ লাইন। এটা একটা সমস্যা তৈরি হয়েছে। কিন্তু সমস্যাটা তেল কমের জন্য নয়, সরবরাহ কমের জন্য নয়। এই সমস্যাটা কিছুটা হচ্ছে তৈরি করা।’
মির্জা ফখরুল বলেন, ‘দুঃখজনকভাবে কিছু মানুষ এখানে তেল নিয়ে একটা অনৈতিক ব্যবসা শুরু করে দিয়েছে। যে ব্যবসাটা আমাদের জন্য, দেশের জন্য, জাতির জন্য ক্ষতিকর। পাম্প থেকে তেল নিতে তারা কালোবাজারে বিক্রি করছে, তাই না? এটা করতে দেয়া যাবে না। আমি ডিসি সাহেবকে বলে দিয়েছি, এটার দিকে নজর দিতে হবে। নজরদারি করতে হবে এবং কেউ যেন কোনোভাবে দুর্নীতি করে এইভাবে তেল বিক্রি করে ফায়দা নিতে না পারে, এজন্য ব্যবস্থা নিতে হবে।’
তিনি বলেন, ‘হঠাৎ করে একটা বিপদ এসে গেছে। ইরান, আমেরিকা ও ইসরাইলের মধ্যকার যুদ্ধ সমগ্র বিশ্বকে ক্ষতিগ্রস্ত করেছে। আমাদের দেশও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের এখানে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে, তাই না?’
দেশের উন্নয়নে বিএনপি সরকার কাজ শুরু করেছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়নের জন্য নতুন নতুন প্রকল্প হাতে নেয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখাচ্ছেন এবং নতুন করে বাংলাদেশকে গড়ে তুলবার চেষ্টা করছেন।’
তিনি আরও বলেন, ‘কৃষকরা যাতে পানি সরবরাহ সঠিকভাবে পান, সেজন্য এরইমধ্যে খালখনন কর্মসূচি নেয়া হয়েছে এবং কাজ চলমান রয়েছে। কৃষকরা যাতে ফসলের ন্যায্যমূল্য পায়, সেজন্য সরকার কাজ করছে।’

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। তার গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।
১ দিন আগে
বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
১ দিন আগে
বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।
১ দিন আগে
ঢাকার সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় কিছু হাতবোমা ও বোমা তৈরির উপকরণ উদ্ধারের কয়েক ঘণ্টার ব্যবধানে বনগাঁও ইউনিয়নেও বোমাসদৃশ একটি প্রেসার কুকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
১ দিন আগে