রাজশাহীতে জামায়াত নেতার বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ

রাজশাহী ব্যুরো

রাজশাহী নগরীর নতুন বুধপাড়া এলাকায় জামায়াত নেতার বিরুদ্ধে এক নারীর জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। মাদ্রাসা নির্মাণের নামে ওই নারীর বাড়ির প্রাচীরের কাজ জোর করে বন্ধ করে দেয়া হয়েছে। আজ মঙ্গলবার রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন করেন উম্মে হানি নামে ভুক্তভোগী ওই নারী।

ভুক্তভোগী উম্মে হানি মহানগরীর মতিহার থানার বিনোদপুর মির্জাপুর এলাকার জামাল উদ্দীনের মেয়ে। তার স্বামী মতিহার থানা ৩০ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক। অভিযুক্ত জামায়াত নেতা হলেন মতিহার থানা জামায়াতে ইসলামের সাবেক নায়েবে আমির মোজাম্মেল হক।

সংবাদ সম্মেলনে উম্মে হানি অভিযোগ করে বলেন, চার বছর আগে মহানগীর নতুন বুধপাড়া এলাকায় সোয়া ছয় কাঠা (৬.২৫) জমি ক্রয় করে গত ২০ অক্টোবর থেকে সীমানা প্রাচীর দেওয়ার কাজ শুরু করেন তিনি। তবে ওই এলাকার বাসিন্দা মৃত মহসীন সরকারে ছেলে জামায়াত নেতা মোজাম্মেল হকসহ ২০-২৫ জন এসে কাজ বন্ধের হুমকি দিয়ে আসছিলেন। তিনি ওই জমি দখলের উদ্দেশ্যে অনেক আগে থেকেই বিভিন্নভাবে প্রাণ নাশেরও হুমকি দিয়ে আসছিলেন। কারণ জিজ্ঞাসা করলে তিনি জমিটির উত্তর দিকে মাদ্রাসা নির্মাণ করা হবে বলে আমাদের ২ ফিট জমি দাবি করেন। আমরা দুই ফিট জমি তাদের কিনে নেওয়ার প্রস্তাব দেয়। তবে তারা তা কিনতে অস্বীকৃতি জানিয়ে জোর পূর্বক মাদ্রাসা নির্মাণ করার কথা বলে জমি দখলের হুমকি দেয়।

তিনি আরও বলেন, হুমকি উপেক্ষা করে প্রাচীর নির্মাণের কাজ চলমান রাখায় গত ২৭ অক্টোবর রাতে মোজাম্মেলের নেতৃত্বে ৫০ থেকে ৭০ জন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে আমার জমির ওপরে এসে শ্রমিকদের কাজ বন্ধ করে দেয়। তার কথা মতো অবৈধভাবে দাবি করা আমার জমির কিছু অংশ তাকে না দিলে সীমানা প্রাচীর ভেঙ্গে দেয়। এছাড়াও আমার জমিতে আমি প্রবেশ করলে আমার ইজ্জতহানি ও মারার হুমকি দিয়ে চলে যায়।এই ঘটনায় আমি গত ৩ নভেম্বর মতিহার থানায় অভিযোগ দায়ের করলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তা দেখার আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায়নি। এছাড়াও এই ঘটনায় সেনাবাহিনী ও র‌্যাবের কাছে অভিযোগ দিলেও কোনো আইনি সহায়তা মেলিনি।

মাদ্রাসার নাম করে বাড়ির প্রাচীর ভেঙ্গে দিয়ে জমি দখল করে নেওয়ার হুমকির মতো অনৈতিক কর্মকাণ্ড যাতে জামায়াতের বড় নেতারা দেখেন এবং আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন সেই লক্ষ্যেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে জানান উম্মে হানি।

অভিযোগের বিষয়ে জানতে মোজাম্মেল হকের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কল ধরেননি। ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, ওই ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। প্রচীর সীমানা দেওয়াকে কেন্দ্র করে একটি ঝামেলা আছে। আমরা তদন্ত করছি এবং উভয় পক্ষকে ডেকেছি। তারপর কি হয় সেটা দেখবো, নইলে আইনগত প্রক্রিয়ায় যা হয় সেই ব্যবস্থা নেওয়া হবে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

এমপি মনিরুলকে নিয়ে বিতর্কিত প্রচার, ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা

মামলার বাদী খোকন তালুকদার নিজেকে কুমিল্লা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দিলেও মহানগর যুবদল সেই দাবি অস্বীকার করেছে। সংগঠনটির সদস্যসচিব রোমান হাসান বলেন, খোকন যুবদলের কোনো পর্যায়ের নেতা বা কর্মী নন। অতীতে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

৭ ঘণ্টা আগে

টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে উড়ালসড়কের সিঁড়ির কাছে এক যুবককে ছিনতাইকারী সন্দেহে আটক করেন কয়েকজন। তাঁর বয়স আনুমানিক ২২ থেকে ২৫ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে। পরে তাকে ঘিরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মারধর শুরু হয়। একপর্যায়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

৭ ঘণ্টা আগে

নেত্রকোনায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড, শ্বশুর-শাশুড়ি খালাস

৮ ঘণ্টা আগে

যুবলীগ নেতাকে গ্রেপ্তার, পরদিন চট্টগ্রাম কারাগারে মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন বলেন, প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা, নুরুল আলম ‘ম্যাসিভ হার্ট অ্যাটাকে’ মারা গেছেন। ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

৯ ঘণ্টা আগে