জামালপুরে মিল্লাতসহ সব বিএনপি প্রার্থীর জয়

জামালপুর প্রতিনিধি
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১: ৪৫
(বাঁ থেকে) এম রশিদুজ্জামান মিল্লাত, সুলতান মাহমুদ বাবু, মোস্তাফিজুর রহমান বাবুল, ফরিদুল কবীর তালুকদার শামীম, শাহ মো. ওয়ারেছ আলী মামুন ছবি: সংগৃহীত

জামালপুরের পাঁচটি আসনেই দাপুটে জয় পেয়েছেন বিএনপির প্রার্থীরা। জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে বিজয়ী হয়েছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীর চেয়ে তিনি ৭৮ হাজার ৪৫৪ ভোট বেশি পেয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ আলী।

ফলাফলের তথ্য বলছে, জামালপুর-১ আসনে ১২৮টি কেন্দ্রে ধানের শীষ প্রতীকে এম রশিদুজ্জামান মিল্লাত পেয়েছেন ১ লাখ ৭২ হাজার ১১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের মো. নাজমুল হক সাঈদী পেয়েছেন ৯৩ হাজার ৬৬১ ভোট।

জামালপুর-২ (ইসলামপুর) আসনে ধানের শীষের প্রার্থী সুলতান মাহমুদ বাবু ৯৫ হাজার ৩৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের মো. ছামিউল হক পেয়েছেন ৬১ হাজার ৬৫৫ ভোট। ৩৩ হাজার ৭২৩ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির সুলতান মাহমুদ।

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে ১৫৪টি কেন্দ্রে ধানের শীষ প্রতীকের মো. মোস্তাফিজুর রহমান বাবুল ২ লাখ ৬ হাজার ২১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু বিষয়ক সহসম্পাদক ও মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. মুজিবুর রহমান আজাদী পেয়েছেন ৭৯ হাজার ৬০৭ ভোট। ১ লাখ ২৬ হাজার ৬০৭ ভোটের ব্যবধানে বিএনপির মোস্তাফিজুর রহমান জয় পেয়েছেন।

জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে ৮৮টি কেন্দ্রে ধানের শীষ প্রতীকের মো. ফরিদুল কবীর তালুকদার শামীম ১ লাখ ৪৬ হাজার ৫৪৬ ভোট পেয়েছেন। তিনি জামালপুর জেলা বিএনপির সভাপতি। নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আব্দুল আওয়াল পেয়েছেন ৪৪ হাজার ১৬১ ভোট। ১ লাখ ২ হাজার ৩৮৫ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির ফরিদুল কবীর।

জামালপুর-৫ (সদর) আসনে ১৬১টি কেন্দ্রে ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন ১ লাখ ৯৮ হাজার ২৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের মুহাম্মদ আবদুস সাত্তার পেয়েছেন ১ লাখ ১১ হাজার ৬৯৫ ভোট। এ আসনে বিএনপির ওয়ারেছ আলী জয় পেয়েছেন ৮৬ হাজার ৫৯৭ ভোটের ব্যবধানে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সীতাকুণ্ডের শিপইয়ার্ডে আরও এক শ্রমিকের মৃত্যু, নিহত বেড়ে ৯

কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মাহবুবুল হাসান নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি জানান, ১০ জন শ্রমিক অসুস্থ হওয়ার তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে।

১ দিন আগে

যান্ত্রিক ত্রুটি: বড়পুকুরিয়ায় ১ নম্বর ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ফের বন্ধ

এ নিয়ে দুই সপ্তাহের ব্যবধানে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের একই ইউনিটের বিদ্যুৎ উৎপাদন দ্বিতীয়বারের মতো বন্ধ হয়ে গেল। এর আগে গত ৩১ জুলাই যান্ত্রিক ত্রুটির কারণে এই ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল। দুদিন পর ২ আগস্ট ইউনিটটি সচল হয়। ১২ দিন পর ফের ইউনিটটির উৎপাদন বন্ধ হলো।

১ দিন আগে

কবরস্থান নিয়ে সংঘর্ষে জড়াল ২ গ্রামের মানুষ

এলাকাবাসী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, রংছাতি ইউনিয়নের আমগড়া বাজার মোড় এলাকায় কবরস্থানের পাশেই পুলিয়া পানেশ্বর গ্রামের লোকজন দোকান ঘর নির্মাণের উদ্যোগ নেয়। শুক্রবার সকালে এ ঘটনার সময় আমগড়া গ্রামের লোকজন তাদের বাধা দেন। এতে দুই গ্রামের বাসিন্দারা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

১ দিন আগে

আড়ায় ঝুলছিল মায়ের মরদেহ, মেঝেতে নিথর ৪ বছর বয়সী মেয়ে

প্রতিবেশীরা জানান, কনিকার বাড়ি পাশের ঢাকা জেলার ধামরাই উপজেলার ঝুরঝুরিয়া গ্রামে। বছর বছর ছয়েক আগে প্রেমের সম্পর্ক থাকা রাজীবের সঙ্গে তার বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই ছিল। বৃহস্পতিবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হলে রাজীব বাড়ি ছেড়ে বেরিয়ে যান।

১ দিন আগে