নড়াইল প্রতিনিধি

বিনম্র শ্রদ্ধা ও নানা আয়োজনে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৪তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এর অংশ হিসেবে শহিদের স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও সশস্ত্র সালাম প্রদর্শন করা হয়। ছিল আরও নানা আয়োজন।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের নূর মোহাম্মদ নগরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাষ্ট ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে কোরআনখানি, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জীবনী ও কর্ম সম্পর্কে আলোচনা সভা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বীরের স্মৃতিসৌধে অংশীজনদের সঙ্গে নিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এ সময় পুলিশের একটি চৌকস বাহিনী রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার দেয়।
এর আগে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর চত্বর থেকে শোক শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. নুর ই আলম সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক জুলিয়া সুখায়না, এসি ল্যান্ড দেবাশীষ বিশ্বাসসহ পুলিশ প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, সদর উপজেলা প্রশাসন, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাষ্ট, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মহাবিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের মহিষখোলা গ্রামে (বর্তমান নূর মোহাম্মদ নগরে) জন্মগ্রহণ করেন।
বাবা মোহাম্মদ আমানত শেখ ও মা জেন্নাতুন্নেছা, মতান্তরে জেন্নাতা খানম। বাল্যকালেই মা-বাবাকে হারান তিনি। ১৯৫৯ সালের ২৬ ফেব্রুয়ারি যোগ দেন পূর্বপাকিস্তান রাইফেলসে (ইপিআর)। বর্তমানে এই বাহিনী ‘বর্ডার গার্ড অব বাংলাদেশ’ (বিজিবি) হিসেবে প্রতিষ্ঠিত।
এই বাহিনীতে দীর্ঘদিন দিনাজপুর সীমান্তে চাকরি করার পরে ১৯৭০ সালের ১০ জুলাই যশোর সেক্টরে বদলি হন নূর মোহাম্মদ শেখ। পরে ল্যান্স নায়েক পদে পদোন্নতি পান।
১৯৭১ সালে যশোর অঞ্চল নিয়ে গঠিত ৮ নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধে অংশ নেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ। ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোর জেলার ছুটিপুরের গোয়ালহাটি পাকবাহিনীর সঙ্গে সম্মুখ সমরে প্রাণ হারান এই অকুতোভয় যোদ্ধা। যশোরের শার্শা উপজেলার কাশিপুর গ্রামে তাকে সমাহিত করা হয়।
বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদের তিন মেয়ে ও এক ছেলে নড়াইল ও যশোর শহরে বসবাস করেন। ২০১৮ সালের ২১ নভেম্বর তার স্ত্রী বেগম ফজিলাতুন্নেসা (৮০) বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৩ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
৩ দিন আগে
শনিবার (১৫ আগস্ট) রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
৩ দিন আগে