পটুয়াখালী-২: বিএনপির প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ

পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী-২ আসনের জন্য শহিদুল আলম তালুকদারকে প্রার্থী ঘোষণার পর থেকেই স্থানীয় বিএনপির একাংশ তাকে পরিবর্তন চেয়ে বিক্ষোভ-সমাবেশ করে চলেছেন। ছবি: রাজনীতি ডটকম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসনে দলীয় মনোনয়ন ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় বিএনপির রাজনীতি। এ আসনে দলঘোষিত প্রার্থীকে মেনে নিতে নারাজ স্থানীয় বিএনপির একাংশ। তার মনোনয়ন বাতিল দাবি করে বিক্ষোভ সমাবেশ, মশাল মিছিল ও সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন এই অংশের নেতাকর্মীরা।

গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারকে এ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে ঘোষণা করে বিএনপি। তার বিরোধিতাকারী নেতাকর্মীরা বলছেন, দলের এ সিদ্ধান্ত তৃণমূলের আকাঙ্ক্ষার বিরোধী এবং জনমতের পরিপন্থি।

সোমবার (৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১১টার দিকেও বাউফল উপজেলা বিএনপির একাংশ বিক্ষোভ মিছিলের আয়োজন করে। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা শহিদুল আলম তালুকদারের বিরুদ্ধে নানা স্লোগান দিয়ে প্রার্থী পরিবর্তনের দাবি জানান।

এর আগে রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা বিএনপি কার্যালয়ে দলের উপজেলা আহ্বায়ক আবদুল জব্বার মৃধার সভাপতিত্বে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা, পৌরসভা, ১৫টি ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বাউফল নির্বাচনি আসনে প্রার্থী পরিবর্তন করে কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক মু. মুনির হোসেনকে মনোনয়ন দেওয়ার দাবি জানান সভায় অংশ নেওয়া নেতাকর্মীরা। এ দিন একই দাবিতে উপজেলায় কাছিপাড়া, আদাবারিয়া, বাউফল সদরসহ বিভিন্ন ইউনিয়নে বিক্ষোভ ও মশাল মিছিল হয়েছে।

উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ বলেন, ‘যিনি ২০০৮ সালের নির্বাচনে ধানের শীষের প্রার্থীর বিরোধিতা করেছেন, স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করেছেন, সেই শহিদুল আলম তালুকদারকে মনোনয়ন দেওয়া হয়েছে। গত ১৭ বছরে কোনো আন্দোলন-সংগ্রামে তাকে পাওয়া যায়নি। তিনি নেতাকর্মীর খোঁজও নেননি। তাকে প্রার্থী ঘোষণা করায় স্থানীয় বিএনপি বিভক্ত হয়ে পড়ছে।’

বিভক্তির অভিযোগ অস্বীকার করে বিএনপিঘোষিত প্রার্থী শহিদুল আলম তালুকদার বলেন, ‘দলের মধ্যে কোনো বিভক্তি নেই। তবে প্রার্থিতা নিয়ে প্রতিযোগিতা রয়েছে। মনোনয়ন না পেয়ে কেউ কেউ অসন্তুষ্ট হয়েছেন, এটা পরে ঠিক হয়ে যাবে।’

বিএনপিঘোষিত প্রার্থী শহিদুল আলম জাতীয় পার্টি থেকে বিএনপিতে যোগ দেন ১৯৯৬ সালে। একই বছর অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে অল্প ব্যবধানে পরাজিত হন তিনি। পরে ২০০১ সালে বিএনপির মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালে দলের মনোনয়ন পেলেও মামলা জটিলতার কারণে নির্বাচন অংশ নিতে পারেননি তিনি।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রংপুরে ৪ খুন: বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, আটক ২

শনিবার (২২ আগস্ট) রাতে নিজেদের বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির ছাদ, চিলেকোঠা ও বিভিন্ন কক্ষ থেকে মরদেহগুলো পাওয়া যায়।

১২ ঘণ্টা আগে

ঘরে-ছাদে-সিঁড়িতে ছড়িয়ে ছিল দম্পতি ও ২ সন্তানের মরদেহ

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার বিভিন্ন স্থানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

১ দিন আগে

এক নারীকে স্ত্রী দাবি দুই ভাইয়ের, মারামারির ভিডিও ভাইরাল

ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।

১ দিন আগে

জয়পুরহাটে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।

১ দিন আগে