রাজশাহী জেলা এনসিপি আহ্বায়কের অপসারণ দাবি

রাজশাহী ব্যুরো

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা আহ্বায়ক মো. সাইফুল ইসলামের দ্রুত অপসারণ দাবি করেছেন দলটির একাংশের নেতাকর্মীরা। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, কেন্দ্র সিদ্ধান্ত না নিলে তারা নিজেরাই পদত্যাগ করবেন।

আজ সোমবার দুপুরে রাজশাহী নগরীর সিএন্ডবি মোড়ের জুলাই স্মৃতিস্তম্ভের সামনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপির রাজশাহী জেলা সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম সাজু।

তিনি অভিযোগ করে বলেন, সাইফুল ইসলামকে নেতা না বানানোর অনুরোধে আমরা কেন্দ্রকে একাধিকবার লিখিত অভিযোগ দিয়েছিলাম। তারপরও তাকে আহ্বায়ক করা হয়েছে। তিনি স্বৈরাচারের দোসর, আর জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর গুলি চালানো যুবলীগ ক্যাডার রুবেল তার অন্যতম সহযোগী। এমন কালো শক্তির নেতৃত্বে রাজশাহীর এনসিপি চলতে পারে না।

তিনি আরও বলেন, রাজশাহী এনসিপিকে ঘিরে ব্যক্তিস্বার্থে যে নোংরামি চলছে, তা আর বরদাশত করা হবে না। রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাজারো কর্মীর শ্রম, ঘাম ও ত্যাগে সংগঠনটি দাঁড়িয়েছে। সুতরাং দলকে সামনে রেখে নোংরামি বন্ধ না করলে কালো শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, বাংলাদেশে এখনো পরিশ্রমীদের যথাযথ মূল্যায়ন হয় না। সঠিক মূল্যায়ন হলে সংগঠনটি আরও সুসংগঠিত হতে পারত।

নিজের ১১ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা ও রাজপথের সংগ্রামের কথা তুলে ধরে নাহিদুল ইসলাম সাজু বলেন, পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেও রাজনীতির কারণে পড়তে পারিনি। ক্রসফায়ারের আসামির মতো পরিস্থিতিও মোকাবিলা করেছি। তবুও শুধু বয়সের কারণে আমাকে পিছিয়ে দেওয়া হয়েছে। দলের স্বার্থে সব মেনেছি।

যোগ্যতার মূল্যায়ন বয়সনির্ভর হওয়া উচিত কি না মন্তব্য করে তিনি বলেন, যদি বয়সই সব হতো, তাহলে নাহিদ ইসলাম ভাইয়ের নেতৃত্বে তো বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা পেত না। তার দাবি, রাজশাহীতে মাঠের কর্মীরা অবমূল্যায়িত হচ্ছেন, অথচ ব্যক্তিস্বার্থে রাজনীতি করা ব্যক্তিরা যোগ্য হিসেবে বিবেচিত হচ্ছেন।

তারা কেন্দ্রীয় কমিটির কাছে আহ্বান জানান— যোগ্যতার ভিত্তিতে রাজশাহী জেলা কমিটিকে পুনর্মূল্যায়ন এবং বিদ্যমান সংকট দ্রুত সমাধানের জন্য।

নেতারা আরও বলেন, ব্যক্তিস্বার্থে দলটিকে ধ্বংস হতে দেব না। প্রয়োজনে আমাদের ছুটি দিন, কিন্তু কোনো কালো শক্তি, লোভ বা ক্ষমতার কারণে আমরা আমাদের আদর্শ বিসর্জন দেব না।

সংবাদ সম্মেলনে রাজশাহী জেলা এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৯ নভেম্বর ১০৫ সদস্যের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। সেখানে সম্প্রতি বিলুপ্ত হওয়া সমন্বয় কমিটির যুগ্ম–সমন্বয়ক সাইফুল ইসলামকে আহ্বায়ক করা হয়। অভিযোগ রয়েছে— জুলাই গণঅভ্যুত্থানের সময় তিনি শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেন এবং অস্ত্রধারী যুবলীগ ক্যাডার রুবেলের ঘনিষ্ঠ ছিলেন। এ কারণে কমিটি ঘোষণার পর থেকেই এনসিপির একটি অংশ তার অপসারণের দাবিতে আন্দোলন করে আসছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে প্রাণ গেল ৪ জনের, আহত ২

যাত্রীবাহী একটি পিকআপ রাঙ্গামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। গাড়িটি মানিকছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

২১ ঘণ্টা আগে

ফতুল্লায় মাদক কারবারিদের সঙ্গে গোলাগুলি, ৩ পুলিশসহ আহত ৪

স্থানীয় বাসিন্দা ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, মাদক কারবারিদের একটি দল অস্ত্রসহ ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের ইসদাইর এলাকায় মহড়া দিচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালায় ফতুল্লা মডেল থানা পুলিশ। পুলিশকে দেখেই মাদক কারবারিরা গুলি ও ইট-পাটকেল ছুড়তে থাকে। এ সময় ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক ও

১ দিন আগে

সীতাকুণ্ডের জাহাজে মিলল মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইড

পরিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার প্রায় চার ঘণ্টা পরও জাহাজের ভেতরে হাইড্রোজেন সালফাইডের মাত্রা ছিল ১০ দশমিক ৮ পিপিএম। দুর্ঘটনার সময় এর মাত্রা ১০০ পিপিএমেরও বেশি ছিল বলে ধারণা করছেন তারা। বলছেন, এত বেশি মাত্রার হাইড্রোজেন সালফাইডের সংস্পর্শে এলে এক থেকে তিন মিনিটের মধ্যেই আক্রান্ত ব্যক্তির

২ দিন আগে

শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ প্রাণহানি: ৩ তদন্ত কমিটি, মামলা হয়নি ২৪ ঘণ্টাতেও

এর আগে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে শুক্রবার রাতে ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহাবুবুল হককে আহ্বায়ক ও সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুনকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে তদন্ত কমিটিতে।

২ দিন আগে