নড়াইল প্রতিনিধি

নড়াইলে বাবার ঘোড়ার গাড়ির চাকায় পিষ্ট হয়ে সাদমান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে কালিয়া উপজেলার নড়াগাতীর বাগুডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু বাগুডাঙ্গা গ্রামের হাফিজুর মোল্যার ছেলে।
প্রত্যক্ষদর্শী শেখ ইকবাল হোসেন জানান, নিহত শিশু বাবা হাফিজুর মোল্যা খুবই দরিদ্র মানুষ। ঘোড়ার গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করেন। শনিবার দুপুর ১২টার দিকে বাগুডাঙ্গা আঠারোবেকি নদী থেকে পঁচানো পাট গাড়িতে বোঝাই করে নিজ বাড়ি ফিরছিলেন। এ সময় গাড়ির সঙ্গে শিশুটিও দৌড়াচ্ছিল। হঠাৎ করে শিশুটির পা পিছলে গাড়ির চাকার নিচে পড়ে যায়। এতে গুরুতর আহত হয় শিশুটি। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ হাসপাতালে নিলে কর্ব্যরত চিকিসক মৃত ঘোষণা করেন। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। শিশুটির মা হোসনে আরা বার বার মুর্চ্ছা জাচ্ছিলেন।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশিকুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কারো কোনো আপত্তি না থাকায় দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

রাজধানীর গ্রিন রোডে গ্রিন লাইফ হাসপাতালে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
১১ ঘণ্টা আগে
বর্ণিল পোশাক ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র নিয়ে কয়েক হাজার পাহাড়ী-বাঙালি এই উৎসবে যোগ দেন, যেখানে চাকমা, মারমা ও ত্রিপুরাসহ বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়।
১ দিন আগে
তিনি বলেন, সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় গত ৪ মার্চ থেকে কারখানাটির উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে ৩১ মার্চ সন্ধ্যায় পুনরায় গ্যাস সংযোগ পাওয়ার পর কারখানাটি চালুর প্রক্রিয়া শুরু হয়।
২ দিন আগে
নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এমরান মিয়া (২৫) নামে এক পুলিশ কনস্টেবলের দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ সোমবার (৬ এপ্রিল) সকালে আত্রাই রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
৩ দিন আগে