নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কেন্দুয়ায় 'অশ্লীল' গান গেয়ে নারীদের উত্ত্যক্ত করার ঘটনার জেরে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১০ জুন) বিকেলে কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের দনাচাপুর গ্রামে। বুধবার (১১ জুন) দুপুরে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দনাচাপুর গ্রামের সাইদুর রহমানের বাড়ির সামনে দিয়ে গোসল করে আসার পথে তার পরিবারের নারীদের লক্ষ্য করে কিছু যুবক 'অশ্লীল' গান গেয়ে উত্ত্যক্ত করে। এ ঘটনায় নারীদের অভিভাবকেরা প্রতিবাদ করলে যুবকেরা তাদের ওপর চড়াও হয়।
স্থানীয়রা এগিয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও সন্ধ্যায় ওই ঘটনার জেরে সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একদল তরুণ সাইদুর রহমানের বাড়ি ও আশপাশের কয়েকটি বাড়িতে হামলা চালায়। তখন দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
সংঘর্ষে অন্তত ১১ জন আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত আনিসুর রহমানকে (৪৫) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকিদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি মিজানুর রহমান বলেন, “সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্তদের ধরতে অভিযান চালানো হচ্ছে।”

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।
৩ দিন আগে
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৪ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
৪ দিন আগে