ফেনী প্রতিনিধি

ফেনীতে এবার ধানক্ষেত্রে রিভিউ ভঙ্গিতে দাঁড়িয়ে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবি জানিয়েছেন এক নব দম্পতি। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে ফেনী পৌর এলাকার বিরিঞ্চির আলম গাজী রোডের শাকিব ভিলার বাসিন্দা আদনান সোহাগ ও তার স্ত্রী ইয়াসমিন আক্তার এই দাবি জানান।
জানা যায়, আদনান সোহাগ শুক্রবার দাগনভূঞা উপজেলার পৌর এলাকার মজুমদার বাড়ির ইয়াসমিন আক্তারকে বিয়ে করেন। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে কনের নিজ বাড়ির পাশে ধানক্ষেতে রিভিউ ভঙ্গিতে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে মুহূর্তে বিষয়টি ফেসবুক ভাইরাল হয়ে যায়। এ নিয়ে ফেনী-২ আসনে প্রার্থী রিভিউ বিষয়টি আলোচনায় উঠে আসে।
এর আগে জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলালের ধান ক্ষেতে দাঁড়িয়ে রিভিউ ভঙ্গিতে তোলা একটি ছবি সারা দেশে ব্যাপক আলোচিত হয়।
এ বিষয়ে জানতে চাইলে আদনান সোহাগ জানান, আমি একজন সচেতন নাগরিক হিসেবে ছবিটি তুলছি। প্রত্যেক মানুষের একজন পছন্দের প্রার্থী থাকে। যিনি গণমানুষের নেতৃত্ব দেন। আমার সেই মানুষটি ফেনী সদর আসনে মনোনয়ন না পাওয়ায় আমি ও খুব ব্যথিত। তাই আমার পছন্দের মানুষটি যাতে মনোনয়ন পায়, এজন্য বিএনপি শীর্ষ নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি বিয়ের ফাঁকে এই ছবিটি তুলেছি। আমিও ফেনী সদর আসনে রিভিউ চাই।
উল্লেখ্য, ফেনী-২ সদর আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি। তার মনোনয়ন পাওয়ায় দলটির বাকি মনোনয়ন প্রত্যাশীরা ‘মনোনয়ন রিভিউ’ চেয়ে নানা মাধ্যমে সরব রয়েছেন।

ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেসের খাবারের বগিতে এক নারী যাত্রীকে (৪৪) ধর্ষণের অভিযোগ উঠেছে। গত রোববার রাতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ ওই নারীর। এ ঘটনায় আজ মঙ্গলবার সান্তাহার জিআরপি থানায় মামলা করেছেন তিনি।
২ দিন আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শ্রীনগরে পৃথক কর্মসূচির আয়োজন করে দলটির বিবদমান দুই পক্ষ। কর্মসূচিতে অংশ নিতে শেখ আবদুল্লাহর সমর্থকেরা মিছিল নিয়ে শ্রীনগর বাজার এলাকায় আসেন। এ সময় তাদের ওপর সপু সমর্থকেরা হামলা চালালে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শ
৩ দিন আগে
ট্রেনে যাত্রী শাবনুর বলেন, ট্রেন যেতে যেতে হঠাৎ বিকট শব্দ শোনা যায়। এরপর থেমে যাই। পরে দেখা যায় একটি ট্রেনের বগে লাইনচ্যুত হয়েছে।
৩ দিন আগে
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সন্ধ্যায় জামালপুর থেকে ঢাকাগামী রাজিব পরিবহনের একটি বাসের সঙ্গে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি উলটে অটোরিকশার ওপর পড়ে। দুর্ঘটনাস্থলেই প্রাণ যায় তিনজনের। আরও দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
৩ দিন আগে