দৌলতদিয়া-পাটুরিয়া নৌ পথে ফেরি বন্ধ

রাজবাড়ী প্রতিনিধি
ঘন কুয়াশার কারণে রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। রাজনীতি ডটকম ফাইল ছবি

পদ্মা নদীতে ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌ পথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটা থেকেই ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ সময় দৌলতদিয়া ঘাট প্রান্তে তিনটি ফেরি নোঙর করে রাখা রয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১২টার পর থেকেই এই নৌ পথে কুয়াশা পড়তে শুরু করে। পরে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে নৌ পথ অস্পষ্ট হয়ে পড়ে। এতে নৌ দুর্ঘটনার ঝুঁকি তৈরি হওয়ায় রাত আড়াইটা থেকে কর্তৃপক্ষ ফেরি চলাচল পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

ফেরি বন্ধ হওয়ায় ঘাটের দুই প্রান্তে আটকা পড়েছে যাত্রীবাহী বাস, ট্রাকসহ ছোট ছোট যানবাহন। তীব্র শীতে আটকা পড়া যানবাহনের চালক, যাত্রী ও শ্রমিকরা চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে শিশু ও বয়স্ক যাত্রীদের দুর্ভোগ চরমে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহ উদ্দিন বলেন, কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে রাত আড়াইটা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। কুয়াশার তীব্রতা কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গোপালগঞ্জে জামায়াত কর্মীদের বিরুদ্ধে বিএনপির কর্মীকে কোপানোর অভিযোগ

আহতদের অভিযোগ, তাদের কোপানোর ঘটনায় প্রধান দুই অভিযুক্ত জিয়ারুল মোল্লা (২৮) জামায়াত কর্মী ও দীন ইসলাম মোল্লা (২৫) শিবির কর্মী। জিয়ারুল সরদার পাড়া গ্রামের সিদ্দিক মোল্লার ছেলে। দীন ইসলাম একই গ্রামের জামসেদ মোল্লার ছেলে।

১৪ ঘণ্টা আগে

বানারীপাড়ায় চাঁদা না পেয়ে হামলার অভিযোগ, যুবদলের ২ নেতা বহিষ্কার

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থানীয় নেতাকর্মীরা প্রথমদিকে সালিশের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির আশ্বাস দিলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে কেন্দ্রীয় যুবদল বিষয়টি আমলে নিয়ে অভিযুক্তদের বহিষ্কার করে এবং ভুক্তভোগী বিভাস ঋষির পরিবারের খোঁজখবর নেয়।

১ দিন আগে

স্বাধীনতার পর প্রথম সংসদ সদস্য পেল মৌলভীবাজারের জুড়ী

দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হওয়ায় নির্বাচনের ফফাফল ঘোষণার (বৃহস্পতিবার) রাত থেকেই জুড়ী উপজেলার বিভিন্ন এলাকায় আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। দলীয় ভেদাভেদ ভুলে সাধারণ মানুষ একে অপরকে মিষ্টিমুখ করিয়ে আনন্দ ভাগাভাগি করেন।

১ দিন আগে

ময়মনসিংহ-৯: বাবার পর এবার সংসদে যাবেন ছেলে

নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের বাহাদুর হাউজের চৌধুরী পরিবার দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। পরিবারের বড় ভাই প্রয়াত আনোয়ারুল হোসেন খান চৌধুরী ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘ ৩৫ বছর পর তার ছেলে ইয়াসের খান চৌধুরী এবার একই আসনে জয় পেলেন।

১ দিন আগে