কাপ্তাই লেকে পানির স্তর ১০০ ফুট ছাড়াল, বেড়েছে বিদ্যুৎ উৎপাদন

রাঙামাটি প্রতিনিধি

টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানির স্তর বেড়ে ১০০ ফুট মিন সি লেভেল (এমএসএল) অতিক্রম করেছে। একই সঙ্গে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনও বেড়ে ২০০ মেগাওয়াট ছাড়িয়েছে।

কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, সোমবার (১৩ জুলাই) সকাল ৯টা পর্যন্ত কাপ্তাই হ্রদে পানির স্তর ছিল ১০০ দশমিক ৬০ ফুট এমএসএল। এর আগের দিন রোববার রাত পর্যন্ত পানির স্তর ছিল ৯৯ দশমিক ১৫ ফুট এমএসএল।

তিনি জানান, সোমবার সকাল ৯টা পর্যন্ত কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে মোট ২০৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। চলতি বছরের মধ্যে এটি সর্বোচ্চ উৎপাদন।

গত এক সপ্তাহের বেশি সময় ধরে রাঙ্গামাটিসহ পার্বত্য এলাকায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। এতে পাহাড়ি ঢলের পানি কাপ্তাই হ্রদে এসে পড়ায় দ্রুত বাড়তে থাকে পানির স্তর।

বিদ্যুৎকেন্দ্র সূত্র জানায়, গত বছরের নভেম্বর পর্যন্ত কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন ২০০ মেগাওয়াট ছাড়িয়েছিল। তবে শুষ্ক মৌসুমে হ্রদে পানির পরিমাণ কমে যাওয়ায় গত বছরের ডিসেম্বর থেকে উৎপাদন ২০০ মেগাওয়াটের নিচে নেমে যায়। সাম্প্রতিক বৃষ্টিপাতের কারণে আবারও উৎপাদন সক্ষমতা বেড়েছে।

রাজনীতি/আরআইআর

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দু’পক্ষের সংঘর্ষ, ওসিসহ আহত ৫

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শ্রীনগরে পৃথক কর্মসূচির আয়োজন করে দলটির বিবদমান দুই পক্ষ। কর্মসূচিতে অংশ নিতে শেখ আবদুল্লাহর সমর্থকেরা মিছিল নিয়ে শ্রীনগর বাজার এলাকায় আসেন। এ সময় তাদের ওপর সপু সমর্থকেরা হামলা চালালে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শ

১ দিন আগে

বগি লাইনচ্যুত: রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

ট্রেনে যাত্রী শাবনুর বলেন, ট্রেন যেতে যেতে হঠাৎ বিকট শব্দ শোনা যায়। এরপর থেমে যাই। পরে দেখা যায় একটি ট্রেনের বগে লাইনচ্যুত হয়েছে।

১ দিন আগে

বাসের নিচে অটোরিকশা, নিহত ৩

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সন্ধ্যায় জামালপুর থেকে ঢাকাগামী রাজিব পরিবহনের একটি বাসের সঙ্গে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি উলটে অটোরিকশার ওপর পড়ে। দুর্ঘটনাস্থলেই প্রাণ যায় তিনজনের। আরও দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

২ দিন আগে

পদ্মা সেতুর রেলিংয়ে বাসের ধাক্কা, উলটে ৮ যাত্রী আহত

মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা খেয়ে একটি যাত্রীবাহী বাস উলটে আট যাত্রী আহত হয়েছেন। আজ সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

২ দিন আগে
Advertisement