নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের বিএনপি প্রার্থী ইয়াসের খান চৌধুরী বলেছেন, তিনি কোনো দলের বিরুদ্ধে প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী নন। নির্বাচিত হলে ভিন্ন দলের কারও বিরুদ্ধে গায়েবি মামলা হবে না। সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে নান্দাইলকে পরিপূর্ণভাবে গড়ে তুলব।
সোমবার বিকেল পাঁচটার দিকে নান্দাইল পৌরসদরের চণ্ডীপাশা সরকারি উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপির আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এর আগে ১৩টি ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লায় গণসংযোগ শেষে এ সমাবেশের আয়োজন করা হয়। বিকেল তিনটা থেকেই বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও মহল্লা থেকে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা বাদ্য-বাজনা সহযোগে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন। একপর্যায়ে চণ্ডীপাশা সরকারি উচ্চবিদ্যালয়ের বিশাল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে জনসমুদ্রে পরিণত হয়।
সমাবেশে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিএনপির নেতৃত্বাধীন সমমনা জোটের স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।
ভোটারদের সতর্ক করে ইয়াসের খান চৌধুরী বলেন, যারা দিনে এক মার্কা আর রাতে আরেক মার্কার কথা বলেন, তারা প্রতারক। তারা অন্য প্রতীককে বিএনপির প্রতীক হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছে। বিএনপির মার্কা একটাই—ধানের শীষ।
তিনি আরও বলেন, ধানের শীষ উন্নয়নের প্রতীক, শান্তির প্রতীক। ধানের শীষে ভোট দিয়ে আপনারা আপনাদের বিজয় নিশ্চিত করুন। আপনাদের বিজয় মানেই বিএনপির বিজয়।

বিজিবি জানিয়েছে, গয়টাপাড়া সীমান্ত দিয়ে এক নারী, দুই শিশু ও তিন যুবককে এবং ইজলামারী সীমান্ত দিয়ে আরও তিনজনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়। পরিস্থিতি আঁচ করতে পেরে বিজিবি সদস্যরা স্থানীয়দের সহায়তায় দ্রুত প্রতিরোধ গড়ে তোলে।
১ দিন আগে
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম সরকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে আপন দুই ভাই নিহত হওয়ার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
১ দিন আগে
শনিবার (১৩ জুন) দুপুর ২টার দিকে উপজেলার পাহাড়তলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাসুদুল হক চৌধুরী রাঙ্গুনিয়া উপজেলার যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
২ দিন আগে
‘নিখোঁজ’ হওয়ার প্রায় এক দিন পর কুমিল্লার লাকসাম থেকে উদ্ধার হওয়া বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা মো. জিসান আহম্মেদ প্রধানকে (২৮) ধর্ষণ ও জোরপূর্বক ভ্রূণ নষ্ট করার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে প্রেমের সম্পর্কের প্রাথমিক সত্যতা পাওয়ার দাবি করে তাকে সংগঠন থেকে ব
২ দিন আগে