নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

নৌ-পথ ঠিক রাখার জন্য সমতল ভূমি থেকে বেশ উঁচু করে সাত কোটি টাকারও বেশি খরচ করে একটি সেতু নির্মাণ করা হলেও, এটি কারও কাজে আসছে না। নির্মাণের তিন বছর পেরিয়ে গেলেও সেতুর দুই পাশে সংযোগ সড়ক (অ্যাপ্রোচ রোড) তৈরি না হওয়ায় এটি ব্যবহার করা যাচ্ছে না।
এই সেতুটি নির্মাণ করা হয়েছিল ময়মনসিংহের নান্দাইল উপজেলার কালিগঞ্জ বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া নরসুন্দা নদীর ওপর।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, সেতু নির্মাণের আগে দু'পাড়ের মানুষজন নৌকা অথবা সাঁকোর সাহায্যে নরসুন্দা নদী পারাপার হতেন। তখন উৎপাদিত পণ্যও বাজারে আনা-নেওয়া করা হতো নৌকার মাধ্যমে। অতীতে নদী পারাপারের সময় নৌকাডুবি কিংবা সাঁকো পার হতে গিয়ে নদীতে পড়ে মৃত্যুর মতো দুর্ঘটনাও ঘটেছে।
এমন পরিস্থিতিতে দু'পাড়ের মানুষের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সেতুটি নির্মাণ করা হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক নির্মিত এই সেতুটির নির্মাণ ব্যয় ছিল সাত কোটি টাকারও বেশি। কিন্তু সেতু নির্মাণের পর দুই পাশে সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। ফলে মূল্যবান সেতুটি জনগণের কোনো কাজে আসছে না। স্থানীয়ভাবে কিছু মাটি ফেলে উঁচু সেতুটির প্রান্তের সাথে জুড়ে দেওয়া হয়েছে, যার কারণে জনগণকে পাহাড় ডিঙানোর মতো কষ্ট করে সেতুর ওপর উঠতে হয়।

সেতুর ওপর ওঠার সময় সন্তান কোলে থাকা শিল্পী আক্তার বলেন, ‘অনেক কষ্টে সেতুর ওপরে উঠলাম। অথচ সংযোগ সড়ক থাকলে ইজিবাইকে করে সেতু পাড়ি দিয়ে বাড়ি যেতে পারতাম। বর্ষাকাল হলে তো ওঠাই যেত না, কারণ মাটি পিচ্ছিল থাকায় উঁচুতে ওঠানামা করা সম্ভব হতো না।’
সেতুর দু'পাড়ের কয়েকটি গ্রামের কমপক্ষে দশজন স্থানীয় লোকের সঙ্গে কথা বলে জানা যায়, কালিগঞ্জ বাজারটি এ অঞ্চলের বড় ব্যবসা কেন্দ্র হিসেবে পরিচিত। এই বাজারে অগ্রণী ব্যাংকের নান্দাইল উপজেলার একমাত্র শাখাসহ কয়েকটি বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া বাজারের আশেপাশে রয়েছে প্রাথমিক বিদ্যালয়, উচ্চবিদ্যালয় ও মাদ্রাসা। প্রতিদিন প্রচুর লোক বাজারে এলেও সংযোগ সড়ক না থাকার কারণে তারা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
কালীগঞ্জ বাজারের ব্যবসায়ী মো. আতাউর রহমান বলেন, সেতুর পূর্ব পাড়ে বাহাদুরপুর, চংভাদেরা, নরেন্দ্রপুর, টেকপাড়াসহ ১০-১২টি গ্রাম অবস্থিত। আর পশ্চিম পাড়ে রয়েছে এ অঞ্চলের বড় ব্যবসা কেন্দ্র কালীগঞ্জ বাজার। ফলে এ অঞ্চলের মানুষের জন্য সেতুটি যে কতটা প্রয়োজনীয়, তা সহজেই অনুমেয়।
নান্দাইল উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা যায়, তিন বছর আগে সাত কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে ৯৬ মিটার দৈর্ঘ্যের সেতুটি নির্মাণ করা হয়। নৌপথ ঠিক রাখার জন্য এটি কালীগঞ্জ বাজারের সমতল ভূমি থেকে অন্তত ১০ ফুট উঁচু করে তৈরি করা হয়েছে। তবে এই সমতল ভূমি থেকে সেতুতে ওঠার জন্য সংযোগ সড়ক নির্মাণ নিয়ে বিপত্তি বেধেছে।
এ বিষয়ে নান্দাইল উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আবদুল মালেক বিশ্বাস বলেন, সংযোগ সড়ক নির্মাণের জন্য জমি অধিগ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া গেছে। অধিগ্রহণের বিষয়টি বর্তমানে জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখায় রয়েছে। সেখানকার কাজ শেষ হওয়ার পর সড়ক নির্মাণ কাজের প্রয়োজনীয় প্রকৌশলগত কার্যক্রম শুরু হবে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম বলেন, আজ বেলা ১১টা ১২ মিনিটে মহাখালীতে আগুন লাগার খবর পান তারা। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পাঠানো হয়েছে। ইউনিটগুলো আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
১ দিন আগে
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, সোমবার সন্ধ্যায় চুরির চেষ্টার অভিযোগে এক কিশোরীকে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়েছিল। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার কথা বলে ব্যবসায়ীরা কিশোরীকে নিজেদের জিম্মায় রাখেন। পরে রাতে আবার ফোন দেওয়া হলে পুলিশ ওই কিশোরীকে হেফাজতে নেয়। মঙ্গলব
২ দিন আগে
বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় পিবিআইয়ের ঢাকা জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিয়ের আগে থেকেই নাজমার সঙ্গে হৃদয়ের প্রেমের সম্পর্ক ও শারীরিক সম্পর্ক ছিল। এ বিষয়টি নাজমার স্বামী আলমগীর জানতে পারলে হৃদয়ের সঙ্গে তার বিরোধ শুরু হয়। সেই বিরোধের পরিণতিতেই নাজমা ও আল
২ দিন আগে
বজ্রপাত থেকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সিরাজগঞ্জের বাসায় আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
২ দিন আগে