রাজশাহী ব্যুরো

ভুয়া বিয়ের নাটক সাজিয়ে এক তরুণীর সঙ্গে একসঙ্গে বসবাস এবং পরে তাকে গর্ভবতী করে পালিয়ে যাওয়ার অভিযোগে মাসুম মন্ডল (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বুধবার র্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দিবাগত মধ্যরাতে রাজশাহীর বিমানবন্দর এলাকা থেকে মাসুম মন্ডলকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৫, সদর কোম্পানির একটি দল এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার মাসুম মন্ডলের বাড়ি বগুড়ার শিবগঞ্জ থানার উথুলি পূর্বপাড়া গ্রামে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভুক্তভোগী তরুণী ঢাকায় কর্মরত অবস্থায় লিবিয়া প্রবাসী মাসুম মন্ডলের সঙ্গে ফেসবুকে পরিচিত হন। দেড় বছরের প্রেমের পর মাসুম দেশে ফিরে গত ১১ ফেব্রুয়ারি ওই তরুণীর গ্রামের বাড়িতে গিয়ে বিয়ের প্রলোভন ও প্রতিশ্রুতি দিয়ে তাকে ধর্ষণ করেন। এরপর তিনি জাল কাগজপত্র তৈরি করে ভুয়া বিয়ের আয়োজন করেন এবং স্বামী-স্ত্রী পরিচয়ে গাজীপুরে একটি ভাড়া বাসায় একসঙ্গে বসবাস শুরু করেন। কিছুদিন পর তরুণী গর্ভবতী হলে মাসুম তাকে ফেলে পালিয়ে যান।পরবর্তীতে তরুণী মাসুমের বাড়িতে গিয়ে স্ত্রীর মর্যাদা দাবি করলে মাসুম তাকে মারধর করেন এবং হত্যার হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেন। পরে তিনি আদালতের শরণাপন্ন হন। আদালতের নির্দেশে গত সেপ্টেম্বর মাসে বগুড়ার শিবগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়।
র্যাব জানায়, মামলা হওয়ার পর থেকে আসামি মাসুম পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুম ভুয়া বিয়ে ও ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন বলে জানায় র্যাব।
গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হবে।

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।
১৫ ঘণ্টা আগে
ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
১৬ ঘণ্টা আগে
সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।
১৭ ঘণ্টা আগে
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।
১৮ ঘণ্টা আগে