লক্ষ্মীপুর প্রতিনিধি

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, ‘শেখ হাসিনার আমলে দেশজুড়ে যে পরিমাণ দুর্নীতি হয়েছে, তার নজির ইতিহাসে আর নেই। দেশের অর্থ বিদেশে পাচার করে তিনি দুর্নীতির মহানায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।’
মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় লক্ষ্মীপুরের রায়পুরে উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার জনগণের ভোটে নয়, বন্দুকের নলের জোরে ক্ষমতায় এসেছে। তিনি দাবি করেন, দেশের অর্থনীতি ধ্বংসের মুখে, বিচার ব্যবস্থা লণ্ডভণ্ড এবং জনগণের অধিকার হরণ করেছে আওয়ামী লীগ। তার মতে, আওয়ামী লীগ এখন মানুষের নয়, দুর্নীতিবাজদের আশ্রয়স্থল হয়ে উঠেছে।’
তিনি আরও বলেন, একদল গ্রামে গ্রামে গিয়ে নারীদের ভুল বুঝায়। মিথ্যা তথ্য প্রচার করে। ক্ষমতা পাওয়ার জন্য এমন কোনো কাজ নেই বর্তমানে তারা করে না। ওরা নারীদের বলে, দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে চলে যাবে। ধানের শীষের নামে বদনাম করে। এসব বিষয়ে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। টিম করে, বাড়ি-বাড়ি যেতে হবে। মা-বোনদের বুঝাতে হবে দেশ নিয়ে তারেক রহমানের আগামীর পরিকল্পনা, ৩১ দফা তুলে ধরতে হবে। ধানের শীষের পক্ষে নারীদের সমর্থন বাড়াতে হবে।
জনসভায় সভাপতিত্ব করেন উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক আহম্মেদ কবিরাজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আমির হোসেন ছৈয়াল ও গাজী মোহাম্মদ মহিউদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন রায়পুর উপজেলা বিএনপির সভাপতি জেড এম নাজমুল ইসলাম মিঠু, রায়পুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এ বি এম জিলানী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খায়ের আলম ও শাহারিয়ার ফয়সাল প্রমুখ।

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
২ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
২ দিন আগে
শনিবার (১৫ আগস্ট) রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
২ দিন আগে
যাত্রীবাহী একটি পিকআপ রাঙ্গামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। গাড়িটি মানিকছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
৩ দিন আগে