কুমিল্লা প্রতিনিধি

রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ছয়জন নিহত হয়েছেন। এদের মধ্যে তিনজন কুমিল্লার একই পরিবারের— বাবা, মা ও তাদের দুই বছরের শিশুপুত্র। আগুনের চেয়ে ঘন ধোঁয়াই ছিল বেশি প্রাণঘাতী, এতেই শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বজনরা।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে উত্তরা ১১ নম্বর সেক্টরের একটি ছয়তলা আবাসিক ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। মুহূর্তেই ভবনটি ঘন কালো ধোঁয়ায় ছেয়ে যায়। ধোঁয়ার কারণে ভেতরে আটকে পড়া বাসিন্দারা বের হতে না পারায় হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন— কুমিল্লা নগরীর নানুয়া দিঘির পাড় এলাকার কাজী খোরশেদ আলমের ছেলে কাজী ফজলে রাব্বি রিজভী (৩৮), তার স্ত্রী আফরোজা আক্তার সুবর্ণা (৩৭) এবং তাদের দুই বছরের ছেলে কাজী ফাইয়াজ রিশান। রিজভী এসকেএফ ফার্মাসিউটিক্যালসে এবং সুবর্ণা স্কয়ার ফার্মাসিউটিক্যালসে কর্মরত ছিলেন। দুর্ঘটনার সময় উত্তরায় নানীর বাসায় থাকায় তাদের আরেক সন্তান অক্ষত রয়েছে।
এ ঘটনায় একই ভবনের আরেক পরিবারের তিনজনও প্রাণ হারান। তারা হলেন— ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বাসিন্দা মো. হারিছ উদ্দিন (৫২), তার ছেলে মো. রাহাব (১৭) এবং ভাতিজি রোদেলা আক্তার (১৪)।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে দুটি অ্যাম্বুলেন্সে করে রিজভী, সুবর্ণা ও তাদের শিশুপুত্রের মরদেহ কুমিল্লা নগরীর নানুয়া দিঘির পাড় এলাকার নিজ বাড়িতে পৌঁছায়। মর্মান্তিক খবরে স্বজন, বন্ধু ও স্থানীয়দের ভিড়ে এলাকা শোকে ভারী হয়ে ওঠে। সন্তানের নিথর দেহের পাশে নির্বাক হয়ে দাঁড়িয়ে ছিলেন বাবা কাজী খোরশেদ আলম।
রাত ১০টার দিকে কুমিল্লা নগরীর দারোগা বাড়ি মাজার মসজিদ মাঠে তিনজনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া গ্রামে নিজ বাড়ির পাশে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানান কাজী খোরশেদ আলম।
নিহত রিজভীর চাচাতো ভাই কাজী ইরফান বলেন, রিজভী কুমিল্লা জিলা স্কুলের ২০০৫ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি ভদ্র, মেধাবী ও বিনয়ী মানুষ হিসেবে সবার কাছে পরিচিত ছিলেন। দুই বছরের রিশান ছিল পরিবারের আনন্দের কেন্দ্রবিন্দু।
চাচা কাজী ফখরুল আলম কান্নাজড়িত কন্ঠে বলেন, সকাল ১১টায় আমরা আগুন লাগার খবর পাই, এরপর আমরা খোঁজ নিয়ে জানতে পারি তারা আগুনের ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মারা যায়। আগুন লেগেছে দুইতলায়, তারা থাকত ওই বাড়ির ছয়তলায়।
নিহতদের পরিবার জানায়, তাদের শরীরে পোড়ার তেমন কোনো চিহ্ন ছিল না। ধারণা করা হচ্ছে, ধোঁয়ার কারণে শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়। তারা বাঁচার জন্য ছাদে যাওয়ার চেষ্টা করেছিলেন, তবে ছাদের দরজা তালাবদ্ধ থাকায় বের হতে পারেননি।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। তার গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।
১ দিন আগে
বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
১ দিন আগে
বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।
১ দিন আগে
ঢাকার সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় কিছু হাতবোমা ও বোমা তৈরির উপকরণ উদ্ধারের কয়েক ঘণ্টার ব্যবধানে বনগাঁও ইউনিয়নেও বোমাসদৃশ একটি প্রেসার কুকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
১ দিন আগে