মেলেনি অনুমতি, অষ্টগ্রামে এবছর হচ্ছে না হাওরের শতবর্ষী চৌদ্দমাদল মেলা

কিশোরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ১৩: ৫৪
রোববার (১৮ জানুয়ারি) থেকে ঐতিহ্যবাহী এই মেলাটি শুরু হওয়ার কথা ছিল। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচন ও নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে কিশোরগঞ্জের অষ্টগ্রামে ঐতিহ্যবাহী শতবর্ষী চৌদ্দমাদল মেলার অনুমতি দেয়নি জেলা প্রশাসন। ফলে দীর্ঘদিনের এই লোকজ ও ধর্মীয় উৎসব এবার অনুষ্ঠিত হচ্ছে না। আগামী রোববার (১৮ জানুয়ারি) থেকে চার দিনব্যাপী মেলাটি শুরু হওয়ার কথা ছিল।

জানা গেছে, অষ্টগ্রাম উপজেলার বাঙালপাড়া ইউনিয়নের খেলার মাঠে প্রতিবছর এই মেলার আয়োজন করা হতো। চলতি বছর ছিল মেলাটির ৯৬তম আয়োজন। মেলার অনুমতি না পাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয়দের ভাষ্য, হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় আয়োজন হিসেবে শুরু হলেও চৌদ্দমাদল মেলা সময়ের পরিক্রমায় সব ধর্ম ও শ্রেণি-পেশার মানুষের মিলনমেলায় পরিণত হয়েছিল। মেলাকে কেন্দ্র করে পুরো হাওরাঞ্চলে কয়েক দিন ধরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হতো।

এ বিষয়ে অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধা বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন থাকায় এবং সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে এবার মেলার অনুমোদন দেওয়া হয়নি। মূলত জনসমাগম নিয়ন্ত্রণের লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা বলেন, ‘বর্তমানে নির্বাচনই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। নিরাপত্তার স্বার্থে এবার চৌদ্দমাদল মেলার অনুমতি দেওয়া সম্ভব হয়নি।’

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চট্টগ্রামেও ঘুরেছে গোলাপি বাসের চাকা

প্রাথমিকভাবে এই রুটে বিআরটিসির দুটি বাস চলবে। এর মধ্যে একটি দ্বিতল ও অন্যটি একতলা। কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে বাস দুটি। ৭৫ আসনের দ্বিতল বাসটির পাশাপাশি থাকছে ৪৫ আসনের একটি একতলা বাস।

২ দিন আগে

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

৪ দিন আগে

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৪ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৪ দিন আগে