গাজীপুরে ইবনে সিনার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে ইবনে সিনার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ছয়তলা ভবনটির নিচতলার স্টোরে আগুন লাগে।

ফায়ার সার্ভিস বিকেলে সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

বার্তায় বলা হয়, আগুনের খবর পেয়ে কালিয়াকৈর ও কোনাবাড়ী ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে গাজীপুর চৌরাস্তা ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট সেখানে যোগ দেয়।

তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে প্রাথমিকভাবে কোনো তথ্য জানায়নি ফায়ার সার্ভিস।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement