গেন্ডারিয়ায় ‘পিস্তল’ হাতে মাদকবিরোধী অভিযানে ইশরাক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
 ছবি: ভিডিও থেকে সংগৃহীত
ছবি: ভিডিও থেকে সংগৃহীত

রাজধানীর গেন্ডারিয়ায় রেললাইনসংলগ্ন মাদকের আস্তানায় অভিযান চালিয়ে কয়েকজন মাদক বিক্রেতাকে পুলিশের কাছে সোপর্দ করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এ অভিযানের দুটি ভিডিও নিজের ফেসবুক পেজে প্রকাশ করেছেন তিনি। ভিডিওতে তার হাতে একটি পিস্তল দেখা গেলেও সেটির কিছু অংশ ঝাপসা করে রাখা হয়েছে।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, গেন্ডারিয়া রেললাইনসংলগ্ন এলাকায় মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার পর কয়েকজনকে পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে। আরেকটি ভিডিওতে কয়েকজনকে হাতকড়া পরিয়ে পুলিশ নিয়ে যাচ্ছে।

তবে ইশরাকের হাতে থাকা পিস্তলটি কী ধরনের অস্ত্র, তা ভিডিও দেখে নিশ্চিত হওয়া যায়নি। অভিযানের সময় তার হাতে অস্ত্র থাকার কারণ এবং সেটি ব্যবহার করা হয়েছিল কি না, সে সম্পর্কেও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে বক্তব্য জানতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলেও তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

এর আগে গত ৬ অক্টোবর ঢাকা-৬ আসনের বিভিন্ন এলাকায় সমন্বিত মাদকবিরোধী কার্যক্রমে অংশ নিতে দেখা যায় ইশরাক হোসেনকে। সে সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মাদক কারবারে জড়িত ব্যক্তিদের হাতেনাতে আটক করে তাঁদের আস্তানা গুঁড়িয়ে দেয়।

ওই অভিযানের সময় প্রতিমন্ত্রী জানিয়েছিলেন, গেন্ডারিয়া, মুন্সিরটেক ও ঘুন্টিঘরসহ আশপাশের এলাকায় মাদক সিন্ডিকেট নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর বিশেষ নজরদারি অব্যাহত থাকবে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement