টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে তীব্র যানজট, ঈদে ঘরমুখী মানুষ দুর্ভোগে

টাঙ্গাইল প্রতিনিধি
আপডেট : ০৫ জুন ২০২৫, ১৪: ৫৫
বৃহস্পতিবার গাড়ির চাপ বেড়েছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে। দেখা দিয়েছে যানজট। ছবি: রাজনীতি ডটকম

অতিরিক্ত গাড়ির চাপে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে তীব্র যানজটে দুর্ভোগে পড়েছেন ঈদ ঘরমুখী মানুষ। বিশেষ করে নারী ও বয়স্করা পড়েছেন চরম ভোগান্তিতে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা পড়ে নাভিশ্বাস যাত্রী ও চালকদের।

বৃহস্পতিবার (৫ জুন) সকাল থেকে মহাসড়কের বিভিন্ন স্থান ঘুরে এমন চিত্র দেখা গেছে। এ সময় মহাসড়কে পুলিশ সদস্যদেরও যানজট নিরসনে দায়িত্ব পালন করতে দেখা গেছে।

যাত্রীরা বলছেন, যমুনা সেতুতে টোল আদায়ে ধীরগতি যানজটের বড় কারণ। এ ছাড়া পুলিশ-প্রশাসনের দায়িত্বে অবহেলার অভিযোগও তুলছেন তারা।

বাসের যাত্রী মোহাম্মদ শাকিল বলেন, দেড় ঘণ্টা ধরে একই স্থানে বসে রয়েছি। টোলের ধীরগতির কারণে এমন হয়েছে৷ প্রশাসন ঠিকমতো কাজ করছে না। এতে যানজটে আমার অনেক কষ্ট করছি।

আরেক যাত্রী মোহাম্মদ জিয়াউর রহমান বলেন, মহাসড়কে খুব যানজট। রাস্তায় তেমন পুলিশ-প্রশাসন নেই। নিয়মশৃঙ্খলা ঠিকমতো কেউ পালন করছে না। প্রশাসক ঠিকমতো তদারকি করলে যানজট নিরসন হবে৷

যাত্রী মনিরুজ্জামান চৌধুরী সাজু বলেন, ঈদ করার জন্য রংপুরে যাব। রাতে গাড়িতে উঠেছি। কিন্তু এখন পর্যন্ত যমুনা সেতু পার হতে পারিনি। গাড়ির কোনো নিয়মশৃঙ্খলা নেই। যে যার মতো করে যাচ্ছে।

রংপুরের এক বাসের চালক মোহাম্মদ নূর ইসলাম বলেন, রাত ১২টা থেকে বিভিন্ন স্থানে যানজট। খাওয়া-দাওয়া ঠিকমতো করতে পারিনি। এখন কমকী করব? এভাবেই দুর্ভোগ নিয়ে আমাদের যেতে হচ্ছে৷

রুমেল নামের আরেক চালক বলেন, ভোর ৪টা থেকে টাঙ্গাইলে যানজটে আটকা পড়েছি। এখনো গন্তব্য যেতে পারেনি। এ ভোগান্তির শেষ নেই।

যাত্রী ও চালকরা বলছেন, বৃহস্পতিবার ভোর থেকে মহাসড়কের টাঙ্গাইলের অংশে আশেরপুর বাইপাস ঘিরে যানজট তৈরি হয়েছে। যমুনা সেতু পর্যন্ত প্রায় ২২ কিলোমিটার অংশে গাড়ি স্রেফ দাঁড়িয়ে আছে।

পুলিশ বলছে , হঠাৎ করে মহাসড়ক অতিরিক্ত যানবাহনের চাপ ও দুর্ঘটনার কারণে যানজটের এই দশা। যমুনা সেতু দিয়ে সিরাজগঞ্জ অংশে গাড়িগুলো ঠিকমতো পার হতে পারছে না। এ কারণেও যানজট তীব্র হয়েছে।

পুলিশের দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ অস্বীকার করে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, অতিরিক্ত গাড়ির কারণে যানজট দেখা দিয়েছে। এ ছাড়া সকালে শ্যামল পরিবহনের একটি গাড়ি চাকা খুলে যায়। গাড়িটি সরাতে দেরি হওয়ার দীর্ঘ লাইন হয়ে যায়। তবে যানজট নিরসন আমরা নিরসলভাবে কাজ করছি।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রাজশাহীতে পুলিশ দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা

রাজশাহীতে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তা গোপনের অভিযোগে এক পুলিশ দম্পতির বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার সকালে দুদকের সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেন এজাহার দায়ের করেন।

১ দিন আগে

ফরিদপুরে সাবেক ইউপি চেয়ারম্যান মান্নান মাতুব্বর আটক

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সদস্য ও পরমেশ্বরদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মাতুব্বরকে (৬৬) আটক করেছে যৌথবাহিনী। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে আটক করা হয়। তিনি ময়েনদিয়া বাজার এলাকার বাসিন্দা।

১ দিন আগে

চাঁপাইনবাবগঞ্জে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক

গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) শিবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শেখটোলা মহল্লায় এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে দম্পতির পৃথক বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

১ দিন আগে

গোপালগঞ্জে জামায়াত কর্মীদের বিরুদ্ধে বিএনপির কর্মীকে কোপানোর অভিযোগ

আহতদের অভিযোগ, তাদের কোপানোর ঘটনায় প্রধান দুই অভিযুক্ত জিয়ারুল মোল্লা (২৮) জামায়াত কর্মী ও দীন ইসলাম মোল্লা (২৫) শিবির কর্মী। জিয়ারুল সরদার পাড়া গ্রামের সিদ্দিক মোল্লার ছেলে। দীন ইসলাম একই গ্রামের জামসেদ মোল্লার ছেলে।

১ দিন আগে