রায়ের পর আনন্দ মিছিল, সাবেক রাষ্ট্রপতি হামিদের বাড়িতে হামলা

কিশোরগঞ্জ প্রতিনিধি
সোমবার রাতে কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের পৈতৃক বাড়িতে হামলা হয়।

কিশোরগঞ্জের মিঠামইনে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের পৈতৃক বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের বের করা বিএনপির আনন্দ মিছিল থেকে ওই হামলা হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।

সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওই বাড়িতে আবদুল হামিদের কোনো স্বজন উপস্থিত ছিল না। বসত ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে হামলাকারীরা জানালা, চেয়ার, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের প্রতিক্রিয়ায় বিএনপির ৭০-৮০ জন নেতাকর্মী একটি আনন্দ মিছিল বের করেন। মিছিলটি মিঠামইন বাজার থেকে কামালপুর গ্রামের দিকে যাচ্ছি। হঠাৎ মিছিল থেকে ২০-২৫ জনের একটি দল সাবেক রাষ্ট্রপতির বাড়িতে গিয়ে হামলা চালায়।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, বিএনপির আনন্দ মিছিল থেকে হামলার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী সেখায় যায়। ঘরের আসবাবপত্র, দরজা-জানালা ও কয়েকটি ছবি ভাঙচুর অবস্থায় দেখা গেছে। হতাহতের ঘটনা ঘটেনি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আবদুল হামিদের বড় ছেলে কিশোরগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিকসহ অন্যান্য সন্তানরাও এ বাড়িতে বসবাস করতেন। আবদুল হামিদ নিজেও কিশোরগঞ্জ গেলে জেলা শহরের খরমপট্টি এলাকার বাড়ির পাশাপাশি গ্রামের এ পৈতৃক বাড়িতে থাকতেন। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে এ বাড়িতে তার কোনো স্বজন থাকেন না।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

প্রথম পত্র পরীক্ষায় দ্বিতীয় পত্রের প্রশ্ন, ২০ মিনিট পর দেওয়া প্রশ্নপত্রও গত বছরের!

পরীক্ষার্থীরা আরও জানায়, প্রশ্নপত্র ফিরিয়ে নিয়ে নতুন করে যে প্রশ্নপত্র দেওয়া হয়, সেটিও ২০২৫ সালের। ফলে সেটিও ফিরিয়ে নেওয়া হয়। দ্বিতীয়বার বদলে দেওয়া হয় ভূগোল প্রথম পত্রের প্রশ্নপত্র দেওয়া হয়। দুবার প্রশ্নপত্র বদলে সময় নষ্ট হওয়ায় পরে অবশ্য তাদের বাড়তি সময় দেওয়া হয়েছে বলেও জানায় পরীক্ষার্থীরা।

১ দিন আগে

নরসিংদীতে নদীতে ডুবে প্রাণ গেল ৪ শিশুর

নরসিংদীর রায়পুরায় নদীর পানিতে গোসলে নেমে তলিয়ে গিয়ে একসঙ্গে চার শিশু মারা গেছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার চান্দেরকান্দী ইউনিয়নের বড়কান্দা এলাকার কাকন নদীতে এ ঘটনা ঘটে।

২ দিন আগে

নোয়াখালীতে ছুরিকাঘাতে বিএনপি নেতা খুন, আটক ২

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাদকসেবনে প্রতিবাদ করার জেরে মো. ফারুক ওরফে শহীদ (৫০) নামে এক বিএনপি নেতা ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত দুই তরুণকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

২ দিন আগে

চট্টগ্রামের বোয়ালখালীতে লবণ কারখানায় আগুন, দগ্ধ ১০

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলার পশ্চিম গোমদণ্ডী এলাকায় কনফিডেন্স সল্ট লিমিটেডের কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার।

২ দিন আগে