‘প্রতিহিংসার হাত থেকে দেশকে রক্ষা করেছেন খালেদা জিয়া’

প্রতিবেদক, রাজনীতি ডটকম

প্রতিহিংসার হাত থেকে বাংলাদেশকে রক্ষা করেছেন বেগম খালেদা জিয়া জানিয়ে নরসিংদী-৪ আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, বৈষম্য বিরোধী আন্দোলনের মুখে শেখ হাসিনা পালানোর পর আওয়ামী লীগ যখন বলেছিল ১০ লক্ষ আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা হবে, তখন বেগম খালেদা জিয়ার একটি আহ্বানই পুরো দেশকে শান্ত করে দিয়েছিল।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে বেলাবো উপজেলা বিএনপি আয়োজিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আজ বেগম খালেদা জিয়া ১৮ কোটি মানুষের অভিভাবক। আল্লাহ যেন তারেক রহমানকে অতিসত্ত্বর মায়ের বুকে ফিরিয়ে আনে। একই সাথে আল্লাহর অলৌকিক রহমতে দেশনেত্রী খালেদা জিয়াকে সুস্থ অবস্থায় আমাদের মাঝে ফিরিয়ে দিয়ে আবারো দেশের নেতৃত্ব দিতে সক্ষম হোন— এটাই আমাদের প্রার্থনা।

বকুল আরও বলেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো দুর্নীতি বা কেলেঙ্কারির প্রমাণ আজ পর্যন্ত কেউ দেখাতে পারেনি। ঠিক যেমন জিয়াউর রহমানের চরিত্র নিয়ে শত্রুরাও কথা বলতে পারেনি— তেমনি রাষ্ট্র পরিচালনায় বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো কলঙ্কের ইতিহাস নেই। এজন্য আমরা গর্বিত।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লব, সদস্যসচিব এম এ জলিল কাদিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন সরদার সাখাওয়াত হোসেন বকুল।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ঢামেক হাসপাতালে কিশোরীর মরদেহ রেখে পালালেন ২ ব্যক্তি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। তার গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।

১ দিন আগে

বরিশালে আদালত চত্বরে বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার

বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

১ দিন আগে

ডেভিড ইমনের ৫ দিনের রিমান্ড, নতুন করে জিজ্ঞাসাবাদ

বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।

১ দিন আগে

সাভারে এবার বোমাসদৃশ প্রেশার কুকার উদ্ধার, নিরাপত্তা জোরদার

ঢাকার সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় কিছু হাতবোমা ও বোমা তৈরির উপকরণ উদ্ধারের কয়েক ঘণ্টার ব্যবধানে বনগাঁও ইউনিয়নেও বোমাসদৃশ একটি প্রেসার কুকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

১ দিন আগে