গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের বাঘেরবাজারে ফিনিক্স কয়েল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বুধবার দুপুর ১টার দিকে নগরীর বাঘেরবাজার এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তাদের ৭ টি ইউনিট। আগুনের তীব্রতা বেশি থাকায় কড়া প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আনা হচ্ছে।
এদিকে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনে কারখানার শেড, কয়েল এবং কয়েলের ট্রলি পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের সদস্যরা বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আনার জন্য তৎপরতা অব্যাহত রয়েছে এবং আশা করা হচ্ছে, দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।’

মামলার বাদী খোকন তালুকদার নিজেকে কুমিল্লা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দিলেও মহানগর যুবদল সেই দাবি অস্বীকার করেছে। সংগঠনটির সদস্যসচিব রোমান হাসান বলেন, খোকন যুবদলের কোনো পর্যায়ের নেতা বা কর্মী নন। অতীতে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
৮ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে উড়ালসড়কের সিঁড়ির কাছে এক যুবককে ছিনতাইকারী সন্দেহে আটক করেন কয়েকজন। তাঁর বয়স আনুমানিক ২২ থেকে ২৫ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে। পরে তাকে ঘিরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মারধর শুরু হয়। একপর্যায়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
৯ ঘণ্টা আগে
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন বলেন, প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা, নুরুল আলম ‘ম্যাসিভ হার্ট অ্যাটাকে’ মারা গেছেন। ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
১১ ঘণ্টা আগে