চট্টগ্রামে ৬ হাজার লিটার ডিজেল জব্দ, আটক ২

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম নগরীর বিমান বন্দর সংলগ্ন বাটারফ্লাই পার্কের বিপরীতে মাদ্রাসা গেইট এলাকায় এ অভিযান চালানো হয়। ছবি: সংগৃহীত
চট্টগ্রাম নগরীর বিমান বন্দর সংলগ্ন বাটারফ্লাই পার্কের বিপরীতে মাদ্রাসা গেইট এলাকায় এ অভিযান চালানো হয়। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে মজুত করে রাখা করা প্রায় ছয় হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে নগরীর বিমান বন্দর সংলগ্ন বাটারফ্লাই পার্কের বিপরীতে মাদ্রাসা গেইট এলাকায় অভিযান চালিয়ে এ সময় দুজনকে আটক করা হয়েছে।

পতেঙ্গা থানার ওসি মোস্তফা আহম্মেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার থেকে নজরদারিতে রাখার পর শুক্রবার দুপুরে সামরিক গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই), জেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

তিনি আরও জানান, অভিযোনে ডিজেল ভর্তি ৩০টি ড্রাম উদ্ধার করে দুজনকে আটক করা হয়। জব্দ করা ডিজেলের পরিমাণ ছয় হাজার লিটারের কাছাকাছি হতে পারে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি মোস্তফা।

এদিকে জেলা প্রশাসনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক অনুসন্ধানে তারা জেনেছেন, সমুদ্রগামী জাহাজ ও তেল ডিপো থেকে জ্বালানি তেল পরিবহনের সময় জ্বালানি তেল সরিয়ে একটি চক্র তা বিক্রির জন্য মজুত করে রাখে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement