লাকসামে কর্ণফুলীর ইঞ্জিনসহ ৩ বগি লাইনচ্যুত, ঢাকামুখী ট্রেন চলাচল বন্ধ

কুমিল্লার লাকসামে কর্ণফুলী কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে ভোগান্তিতে পড়েছেন ট্রেনটির যাত্রীরা।
বুধবার (২১ অক্টোবর) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে লাকসামের নাওটি রেলওয়ে স্টেশনের আউটারে এ দুর্ঘটনা ঘটে। এতে বর্তমানে চট্টগ্রাম থেকে ঢাকামুখী আপলাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ডাউনলাইনে চলাচল স্বাভাবিক আছে।
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর বলেন, “লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছানোর পর উদ্ধারকাজ শুরু করা সম্ভব হবে। রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছানো পর্যন্ত আপলাইনে ট্রেন চলাচল বন্ধ থাকবে।”
তবে ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে জানিয়ে ওসি রাজিব চন্দ্র আরও বলেন, “দুর্ঘটনায় কোনো হতাহতের খবর আমরা পাইনি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।”









-9f477b-256x144.webp)


