পুলিশের অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান, বিপুল পরিমাণ মাদকসহ আটক ৮৪

প্রতিবেদক, রাজনীতি ডটকম
পুলিশের অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান, বিপুল পরিমাণ মাদকসহ আটক ৮৪

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় পুলিশের অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া একটি বাড়িতে অভিযান চালিয়ে ৮৪ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। আটক ব্যক্তিদের মধ্যে ৫৮ জন তরুণ ও ২৬ জন তরুণী।

পুলিশ ফাঁড়ির পাশে পিওএইচএস-১ হাউজিংয়ের আড়াইতলা ভবনটিতে সোমবার রাতে অভিযান শুরু হয়। মঙ্গলবার দুপুর পর্যন্ত অভিযান চলে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম বলেন, আবদুল্লাহ আল জহির বাড়িটি ভাড়া দিয়েছিলেন। সেখানে দীর্ঘদিন ধরে মাদক সেবন ও অবৈধ ডিজে পার্টির আয়োজন চলছিল। এসব অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় বাড়িটি থেকে বিপুল পরিমাণ মদ, সিনথেটিক মাদক, সিসা ও বিয়ার উদ্ধার করা হয়েছে।

ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) ইলিয়াস কবির জানান, অনলাইন প্ল্যাটফর্ম এয়ারবিএনবির মাধ্যমে বাড়িটির কক্ষ ভাড়া দেওয়া হতো। দেশের বিভিন্ন এলাকা থেকে তরুণ-তরুণীরা অনলাইনে কক্ষ বুকিং করে সেখানে পার্টিতে অংশ নিতেন।

তিনি আরও বলেন, পার্টি থেকে পাওয়া আয়ের ৭০ শতাংশ পেতেন অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির। বাকি ৩০ শতাংশ পেতেন তাঁর স্টাফরা। বাড়িটিতে পার্টি আয়োজনের দায়িত্বে থাকা দুই হোস্টের একজন মাহাবুল আলমকে আটক করা হয়েছে।

আবদুল্লাহ আল জহির পুলিশ সদর দপ্তরের মেইনটেন্যান্স অ্যান্ড রিপেয়ার শাখায় কর্মরত। তার বাড়িতে অভিযান চালানোর বিষয়ে জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad