নাটোরে বিএনপি প্রার্থীর নির্বাচনি ব্যানার পোড়ানোর অভিযোগ

এ জেড সুজন, লালপুর (নাটোর)
রোববার রাতে দুষ্কৃতকারীরা দুটি ব্যানার পুড়িয়ে দেয়। ছবি: রাজনীতি ডটকম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের নির্বাচনি ব্যানার পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

রোববার (২৫ জানুয়ারি) রাতে উপজেলার লালপুর ইউনিয়নের বুধিরামপুর ও জোতদৈবকি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধিরামপুর এলাকায় মকুলের দোকানের সামনে এবং জোতদৈবকি এলাকায় ওয়াদুদের বাড়ি সংলগ্ন একটি গাছে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের নির্বাচনি ব্যানার সাঁটানো ছিল।

রোববার রাতের কোনো এক সময় দুষ্কৃতকারীরা এই ব্যানার দুটি পুড়িয়ে দেয়। পরে সোমবার সকালে ঘটনাটি স্থানীয়দের নজরে এলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়।

লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু বলেন, নাটোর-১ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে জনগণের ব্যাপক সমর্থনে একটি মহল আতঙ্কিত হয়ে পরিকল্পিতভাবে নির্বাচনি পরিবেশ নষ্টের অপচেষ্টা চালাচ্ছে। এরই অংশ হিসেবে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের ব্যানার পুড়িয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে লালপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জুলহাস হোসেন সৌরভ জানান, ঘটনাটি সম্পর্কে অবগত হওয়ার পর পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, কাউকে ছাড় দেওয়া হবে না।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চট্টগ্রামে মৌসুমের সর্বোচ্চ বৃষ্টি— জলাবদ্ধতায় দুর্ভোগ, ভেঙেছে সড়ক

মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৩৩০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস, যা চলতি মৌসুমে সর্বোচ্চ। টানা বর্ষণ ও সকালের জোয়ারের প্রভাবে নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কোথাও সড়ক ভেঙেছে, কোথাও গাছ উপড়ে পড়েছে। দুর্ভোগে পড়েছেন নগরবাসী।

১০ ঘণ্টা আগে

টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, আশ্রয়কেন্দ্রে যেতে মাইকিং

জেলা প্রশাসন জানিয়েছে, আকবরশাহ, বিজয়নগর, শান্তিনগর, বেলতলীঘোনা, টাংকির পাহাড়, পাহাড়িকা, মিয়ার পাহাড়, মতিঝর্ণা, লালখান বাজারের পোড়া কলোনি, আমবাগান, উত্তর হালিশহরসহ একাধিক ঝুঁকিপূর্ণ এলাকায় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ করা হচ্ছে।

১ দিন আগে

খাগড়াছড়িতে ইউপিডিএফ-জেএসএস সদস্যদের গোলাগুলি, নিহত ৩

খাগড়াছড়িতে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসীত) ও জনসংহতি সমিতির সদস্যদের (জেএসএস) গোলাগুলিতে তিনজন নিহত হয়েছেন বলে জানা গেছে।

১ দিন আগে

জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন রাশেদুর রহমান ওরফে পাপ্পু, বিজু মিয়া, বাদশা মিয়া, জুয়েল মিয়া, আশরাফুল ইসলাম, জসিম ও আসমত। খালাস পেয়েছেন ইদ্রিস আলী। তারা সবাই বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

১ দিন আগে