কুমিল্লায় মহাসড়কে ৩৫ কিমিজুড়ে যানজট, ভোগান্তি

কুমিল্লা প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমশার থেকে দাউদকান্দি পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটারজুড়ে যানজট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকেরা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান উল্টে যাওয়ায় আজ বৃহস্পতিবার ভোর থেকে এ যানজট দেখা দেয়।

হাইওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে মহাসড়কে কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ফেনী থেকে রেকার এনে কাভার্ড ভ্যানটি উদ্ধারের কাজ শুরু করে পুলিশ। সকাল সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে যানজট দেখা গেছে।

ঢাকাগামী রয়েল পরিবহনের চালক রমিজ উদ্দিন বলেন, সকাল সাড়ে ৮টায় ঢাকার উদ্দেশে রওয়ানা করে বুড়িচংয়ের নিমশার বাজারে যানজটে এক ঘণ্টা বসে থাকতে হয়েছে। ৫ মিনিট গাড়ি চললে ২০ মিনিট বসে থাকতে হয়। এভাবে ১০টা ৪০ মিনিটে চান্দিনায় পৌঁছেছি। এ সময়ে ঢাকার কাছাকাছি থাকার কথা ছিল।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, মহাসড়কের নূরীতলা এলাকায় উল্টে কাভার্ড ভ্যানটি আড়াআড়িভাবে পড়ে ছিল। পরে ঢাকামুখী লেনের বেশ কিছু গাড়ি উল্টো পথে ঢোকায় যানজটের সৃষ্টি হয়েছে। ফেনী থেকে ক্রেন এনে গাড়িটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

হাইওয়ে কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলম বলেন, দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক হচ্ছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

জামালপুর-ঢাকা রুটে দূরপাল্লার বাস বন্ধ, পূর্বঘোষণা ছাড়া ধর্মঘটে ভোগান্তি

ভোর থেকে হঠাৎ করে গাড়ি বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন হাজারও সাধারণ যাত্রী। আটকে পড়েছেন শত শত সাধারণ যাত্রী। এদিকে নিজের দাবি আদায় না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে বাস চালাকরা।

২ দিন আগে

বাংলাদেশের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন তারেক রহমান: তথ্যমন্ত্রী

বিগত আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের শাসনে দেশের অর্থনীতির ‘কোমর ভেঙে গেছে’ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেছেন, সেই পরিস্থিতির কারণেই বর্তমানে দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। এমন এক কঠিন সময়েই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের দায়িত্ব নিয়েছেন।

২ দিন আগে

৩ মাস পর দুয়ার খুলল সুন্দরবনের, প্রকৃতিতে সজীবতা

দীর্ঘ তিন মাস বনে ছিল সুনসান নীরবতা। ছিল না জেলে-বাওয়ালির কোলাহল, পর্যটকের পদচারণা কিংবা নৌযানের শব্দ। মানুষের আনাগোনা কম থাকায় এ সময়ে সুন্দরবন নিজের মতো করে বেড়ে ওঠার সুযোগ পেয়েছে। বনের চরে নির্ভয়ে ঘাস খেয়েছে হরিণের পাল, খালের পাড়ে রোদ পোহিয়েছে কুমির। গাছের ডালে ডালে পাখির কলকাকলিতে মুখর ছিল বন। আর

৩ দিন আগে

শৌচাগারে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রামখানা ইউনিয়নের দক্ষিণ রামখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার মোতালেব ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি দক্ষিণ রামখানা ভূঁইয়াটারী এলাকার বাসিন্দা।

৩ দিন আগে
Advertisement