প্রতিবেদক, রাজনীতি ডটকম

মেট্রোরেলসহ মেট্রো স্টেশন এলাকা ও সংশ্লিষ্ট স্থাপনায় আগে থেকে অনুমতি না নিয়ে কোনো ধরনের ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি বা কোনো ধরনের কনটেন্ট তৈরি নিষিদ্ধ করেছে মেট্রোরেল ব্যবস্থাপনায় নিয়োজিত কোম্পানি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
গত ১৭ ফেব্রুয়ারি ডিএমটিসিএল পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলমের সই করা এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ওই বিজ্ঞপ্তির খবর জানাজানি হয়েছে।
মেট্রোরেলে যাত্রীসেবা ও নিরাপত্তা নিশ্চিত রাখতে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেট্রো স্টেশন এলাকা, প্ল্যাটফর্ম, কনকোর্স, প্রবেশ ও বাইরের পথ, ট্রেনের ভেতর এবং সংশ্লিষ্ট স্থাপনায় ডিএমটিসিএলের পূর্বানুমতি ছাড়া শর্ট ভিডিও তৈরি করে ইউটিউব বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার, বাণিজ্যিক বা ব্যক্তিগত উদ্দেশ্যে ফটোগ্রাফি, লাইভ স্ট্রিমিং, শুটিং বা যেকোনো ধরনের কনটেন্ট কার্যক্রম চালানো যাবে না।
বিজ্ঞপ্তিতে সতর্ক করে দেওয়া হয়েছে, নিষেধাজ্ঞা অমান্য করলে প্রযোজ্য আইন ও নীতিমালা অনুযায়ী প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মেট্রোরেল ও সংশ্লিষ্ট এলাকায় ছবি বা ভিডিও ধারণ করতে হলে নিয়মের কথাও বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। বলা হয়েছে, ডিএমটিসিএলের বাণিজ্যিক স্পেস ভাড়া বা ইজারা নীতিমালা ২০২৩ অনুযায়ী মেট্রোরেল এলাকার ভেতরে বাণিজ্যিক শুটিং, ভিডিও বা ফটোগ্রাফির জন্য নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করতে হবে। অনুমোদন সাপেক্ষে সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার সুযোগ থাকবে।

রাজধানীর উত্তরায় বিমানবন্দরের পাশে সেন্টারপয়েন্ট শপিং মলের একটি রেস্তোরাঁয় অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
৫ ঘণ্টা আগে
কারাগারের সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বিদিশার জামিনের সব কাগজপত্র কারাগারে আসার পর যাচাই-বাছাই করা হয়েছে। সব নথিপত্র ঠিকঠাক থাকায় তাকে মুক্তি দেওয়া হয়েছে।
১ দিন আগে
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে গোপালগঞ্জ সদর থানা-পুলিশ হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গেছে, সন্ত্রাসবিরোধী আইনে আগে করা একটি মামলায় হাফিজুরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
১ দিন আগে
বিটিসিএলের ওই কার্যালয়ের অফিস সহকারী মো. সাইফুল বলেন, সকালে তিনজন যুবক বিটিসিএল অফিসের দেয়াল টপকে ‘চুরির উদ্দেশ্যে’ ভেতরে প্রবেশ করে। এ সময় অফিসের কর্মকর্তা-কর্মচারীরা টের পেয়ে তাদের ধাওয়া করেন। এতে দুজন পালিয়ে যেতে পারলেও একজন ধরা পড়ে।
১ দিন আগে