রাউজানে যুবদল কর্মীকে গুলি করে হত্যা

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তের গুলিতে মুজিবুর রহমান (৫০) নামে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার অলিমিয়াহাট বাজারে একটি ফলের দোকানে এ ঘটনা ঘটে।

নিহত মুজিবুর রহমান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ওই ইউনিয়ন যুবদলের কর্মী এবং রাউজানের নবনির্বাচিত সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।

স্থানীয়রা জানান, মুজিবুর আজ সন্ধ্যায় ইফতারের পর অলিমিয়াহাটের মফিজ সওদাগরের ফলের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। তবে কারা গুলি করেছে, তা জানা যায়নি।

নিহত মুজিবুরের স্ত্রী শাহানাজ বেগম বলেন, ‘ইফতারের পর বাসা থেকে বের হয়েছিল। পরে শুনতে পাই, আমার স্বামীকে তিনটা গুলি করেছে দুর্বৃত্তরা। আমি হাসপাতালে এসে দেখি, তিনি আর বেঁচে নেই।’

মুজিবুরের বড় ভাই আব্দুল আজিজ বলেন, ‘আমরা জানতে পেরেছি, ইফতারের আগে একটি চায়ের দোকানে তার (মুজিবুর) সঙ্গে কিছু যুবকের ঝগড়া হয়েছে। ধারণা করছি, ঘটনাটি তারাই ঘটিয়েছে।’

রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা হাবিবুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই মুজিবুরের মৃত্যু হয়েছে। তাঁর শরীরে তিনটি গুলির আঘাতের ক্ষত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।

এ বিষয়ে রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. বেলায়েত হোসেন বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। বিস্তারিত পরে জানাব।’

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

কবরস্থান নিয়ে সংঘর্ষে জড়াল ২ গ্রামের মানুষ

এলাকাবাসী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, রংছাতি ইউনিয়নের আমগড়া বাজার মোড় এলাকায় কবরস্থানের পাশেই পুলিয়া পানেশ্বর গ্রামের লোকজন দোকান ঘর নির্মাণের উদ্যোগ নেয়। শুক্রবার সকালে এ ঘটনার সময় আমগড়া গ্রামের লোকজন তাদের বাধা দেন। এতে দুই গ্রামের বাসিন্দারা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

২১ ঘণ্টা আগে

আড়ায় ঝুলছিল মায়ের মরদেহ, মেঝেতে নিথর ৪ বছর বয়সী মেয়ে

প্রতিবেশীরা জানান, কনিকার বাড়ি পাশের ঢাকা জেলার ধামরাই উপজেলার ঝুরঝুরিয়া গ্রামে। বছর বছর ছয়েক আগে প্রেমের সম্পর্ক থাকা রাজীবের সঙ্গে তার বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই ছিল। বৃহস্পতিবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হলে রাজীব বাড়ি ছেড়ে বেরিয়ে যান।

২১ ঘণ্টা আগে

ফাঁসির আসামির বদলে কারাভোগ, জামিনে মুক্ত সেই সোনা মিয়া

কক্সবাজার জেলা কারাগারের জেলারের দায়িত্বে থাকা দেলোয়ার জাহান বলেন, গতকাল (বৃহস্পতিবার) বিকেল ৪টার পর সোনা মিয়ার জামিননামা কারাগারে পৌঁছালে বিষয়টি আইজি প্রিজনসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে অবহিত করা হয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে আজ সোনা মিয়াকে মুক্তি দেওয়া হয়েছে।

১ দিন আগে

পরিত্যক্ত পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল ২ বোনসহ ৩ শিশুর

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জুমার নামাজের আগে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নেমেছিল ফাহিমা, লামিয়া ও সুলতানা। একপর্যায়ে তারা বাগানের ভেতরের গভীর ওই পুকুরের পানিতে ডুবে যায়। খবর পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।

১ দিন আগে