মাগুরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫, গ্রেপ্তার ১৪

ডেস্ক, রাজনীতি ডটকম

ঈদকে সামনে রেখে ভিজিএফ চালের কার্ড বিতরণকে কেন্দ্র করে মাগুরা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ তরিকুল ইসলামসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০ জনকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পৃথক দুটি মামলায় ইতোমধ্যে ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দলীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আসন্ন ঈদ উপলক্ষে পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডে ৩০০ জনের জন্য ভিজিএফ কার্ড বরাদ্দের উদ্যোগ নেওয়া হয়।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে কার্ড বিতরণসংক্রান্ত আলোচনা করতে ওয়ার্ড বিএনপি কার্যালয়ে যান পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল হোসাইন। এ সময় ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় আবুল হোসেন আবু নামে এক কর্মী অভিযোগ করেন, তাকে আলোচনায় ডাকা হয়নি এবং কার্ড বণ্টনে তার অংশ রাখা হয়নি। এ নিয়ে শুরু হয় কথা-কাটাকাটি, যা একপর্যায়ে হাতাহাতিতে গড়ায়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ইফতারের পর বাটিকাডাঙ্গা বিএনপি কার্যালয়ের সামনে দুই পক্ষ পুনরায় মুখোমুখি হলে পরিস্থিতি সহিংস রূপ নেয়। অভিযোগ রয়েছে, সংঘর্ষ চলাকালে আবুল হোসেন আবু সমর্থিতরা ধারালো অস্ত্র দিয়ে শেখ তরিকুল ইসলামকে কুপিয়ে গুরুতর জখম করে। এছাড়া আসলাম, বাকের, দেলোয়ার, ইয়াছিন, রহিলসহ উভয় পক্ষের আরও অন্তত ১৪ জন আহত হন। এ সময় কার্যালয়ে ভাঙচুরের ঘটনাও ঘটে।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে র‌্যাব সদস্যরাও সেখানে উপস্থিত হন। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক জানান, সংঘর্ষের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মাগুরা সদর থানা–এ উভয় পক্ষ পৃথক দুটি মামলা দায়ের করে। দুটি মামলায় ৩২ জনের নাম উল্লেখ করে আরও ৩৫ থেকে ৪৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। গ্রেপ্তারদের মধ্যে এক পক্ষের মামলার বাদীও রয়েছেন।

আটক প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম বলেন, ভিজিএফ কার্ড বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষ ও কার্যালয় ভাঙচুরের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। ইতোমধ্যে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। তিনি জানান, দল-মত নির্বিশেষে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার লক্ষ্যে পুলিশ কাজ করছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

কবরস্থান নিয়ে সংঘর্ষে জড়াল ২ গ্রামের মানুষ

এলাকাবাসী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, রংছাতি ইউনিয়নের আমগড়া বাজার মোড় এলাকায় কবরস্থানের পাশেই পুলিয়া পানেশ্বর গ্রামের লোকজন দোকান ঘর নির্মাণের উদ্যোগ নেয়। শুক্রবার সকালে এ ঘটনার সময় আমগড়া গ্রামের লোকজন তাদের বাধা দেন। এতে দুই গ্রামের বাসিন্দারা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

২১ ঘণ্টা আগে

আড়ায় ঝুলছিল মায়ের মরদেহ, মেঝেতে নিথর ৪ বছর বয়সী মেয়ে

প্রতিবেশীরা জানান, কনিকার বাড়ি পাশের ঢাকা জেলার ধামরাই উপজেলার ঝুরঝুরিয়া গ্রামে। বছর বছর ছয়েক আগে প্রেমের সম্পর্ক থাকা রাজীবের সঙ্গে তার বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই ছিল। বৃহস্পতিবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হলে রাজীব বাড়ি ছেড়ে বেরিয়ে যান।

২১ ঘণ্টা আগে

ফাঁসির আসামির বদলে কারাভোগ, জামিনে মুক্ত সেই সোনা মিয়া

কক্সবাজার জেলা কারাগারের জেলারের দায়িত্বে থাকা দেলোয়ার জাহান বলেন, গতকাল (বৃহস্পতিবার) বিকেল ৪টার পর সোনা মিয়ার জামিননামা কারাগারে পৌঁছালে বিষয়টি আইজি প্রিজনসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে অবহিত করা হয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে আজ সোনা মিয়াকে মুক্তি দেওয়া হয়েছে।

১ দিন আগে

পরিত্যক্ত পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল ২ বোনসহ ৩ শিশুর

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জুমার নামাজের আগে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নেমেছিল ফাহিমা, লামিয়া ও সুলতানা। একপর্যায়ে তারা বাগানের ভেতরের গভীর ওই পুকুরের পানিতে ডুবে যায়। খবর পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।

১ দিন আগে