মদ না পেয়ে হামলা এএসপির, নারীসহ আহত ৫

বান্দরবান প্রতিনিধি
আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ১৭: ৩১

পান করার জন্য মদ না পেয়ে বান্দরবান শহরের একটি রেস্টুরেন্টে হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মংনিথোয়াই ও তার স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ৯টায় শহরের মধ্যম পাড়া এলাকার তোহজাহ্ রেস্টুরেন্টে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন, রেস্টুরেন্টের মালিক শোঁয়েসাই মং (৩২) তার স্ত্রী উম্যাশৈ (২৫), তাদের শিশু সন্তান উখ্যাই (২) ভাই খিংসাই মং (৩৬) মা পাইনুচিং (৬৫)।

স্থানীয়রা জানান, বর্ষবরণ উৎসব সাংগ্রাই অনুষ্ঠানের ২য় দিন চলছিল। এ সময় কুমিল্লার এএসপি মংনিথোয়াই, তার স্ত্রীসহ তাদের সঙ্গে থাকা কয়েকজন রেস্টুরেন্টে প্রবেশ করে ভাতের সঙ্গে মদ খাওয়ার কথা বলে। রেস্টুরেন্টের মালিক শোঁয়েসাই মং তাদের মদ দিতে অপরাগতা প্রকাশ করলে চটে যান অতিরিক্ত পুলিশ সুপারের সহধর্মিনী।

তখন এএসপির স্ত্রী বলেন, 'আমি এএসপির বৌ, মদ এখন দিতে হবে, না হলে দোকান বন্ধ করে দিবো', এই বলে দোকানে হৈচৈ শুরু করে। স্থানীয়রা তাদের নিবৃত্ত করতে চাইলে রেস্টুরেন্টের মালিক ও তার স্ত্রীকে মারধর করে তার কোলে থাকা বাচ্চাটি মাটিতে ফেলে দেয়। মারধরে তাদের শরীরে একাধিক জায়গায় জখম হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাতেই সদর হাসপাতালে ভর্তি করেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে দোকান বন্ধ করে দেয়।

বান্দরবান সদর হাসপাতালের চিকিৎসক দিদার জানান, আহতদের শরীরে দাঁতের কামড় আছে, হাতে ও মাথা চোখের পাশে দাগ আছে। ব্যথা পেয়েছে, আমরা সেই হিসেবে চিকিৎসা দিয়েছি।

রেস্টুরেন্ট মালিকের ভাই জসাই বলেন, মদ না দেওয়ায় তারা আমাদের রেস্টুরেন্টে ভাঙচুরের পাশাপাশি খুব মারধর করে। থানায় গিয়েছি, পুলিশ মিমাংসা করতে বলেছে।

এদিকে এই ঘটনা ফেসবুকসহ অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বান্দরবানে আলোচনার ঝড় উঠে। অনেকে এটাকে একজন পুলিশ কর্মকর্তার ক্ষমতার অপব্যবহার হিসাবে গণ্য করে এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

এই ব্যাপারে অভিযুক্ত কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মংনিথোয়াই মার্মাকে একাধিকবার ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেনি।

এই বিষয়ে কুমিল্লার পুলিশ সুপার আব্দুল মান্নান ফোনে বলেন, আমি বিষয়টি আপনার (প্রতিবেদক) কাছ থেকে শুনেছি, দেখি খোঁজ খবর নিচ্ছি, তারপর বলতে পারবো।

প্রসঙ্গত, কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মংনিথোয়াই এর বাড়ি বান্দরবান শহরে, তিনি নববর্ষের ছুটিতে বান্দরবানে আসেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১৫ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১৬ ঘণ্টা আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১৭ ঘণ্টা আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

১৮ ঘণ্টা আগে