রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় দোকানি নিহত, ২ ট্রাকে বিক্ষুব্ধ জনতার আগুন

রাজশাহী প্রতিনিধি
ঢাকা-রাজশাহী মহাসড়কের রাজশাহীর পুঠিয়ার বিড়ালদহ মাজারের সামনে সড়ক দুর্ঘটনায় দোকানি নিহত হওয়ার পর বালুবাহী দুটি ডাম্প ট্রাকে আগুন দেয় স্থানীয় বিক্ষুব্ধ জনতা। ছবি: সংগৃহীত

রাজশাহীর পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় আকরাম (৬০) নামে এক দোকানি নিহত হয়েছেন। বালুবাহী একটি ট্রাক তাকে চাপা দিয়ে হিঁচড়ে অনেক দূর নিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা দুটি বালুবাহী ডাম্প ট্রাকে আগুন দিয়ে সড়ক অবরোধ করেছে।

মঙ্গলবার (৫ মে) সকালে ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়ার বিড়ালদহ মাজারের সামনে এ ঘটনা ঘটে। নিহত আকরামের বাড়ি রাজশাহীর সরদা থানাপাড়া এলাকায়। তিনি পেশায় দরজি ছিলেন এবং বিড়ালদহ মাজার এলাকায় তার একটি টেইলারের দোকান রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, সকাল সাতটার দিকে একটি খাবারের দোকানে নাশতা শেষে রাস্তা পার হচ্ছিলেন আকরাম। এ সময় পুঠিয়াবাজার থেকে নাটোরগামী দুটি বালুবাহী ডাম্প ট্রাকের একটি তাকে চাপা দেয় এবং কিছু দূর পর্যন্ত হিঁচড়ে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই ক্ষুব্ধ জনতা ট্রাক দুটিতে আগুন ধরিয়ে দেয় এবং মহাসড়ক অবরোধ করে। এ ছাড়া যারা এ ঘটনার ভিডিও ধারণ করছিলেন, তাদের মুঠোফোন কেড়ে নিয়ে ভাঙচুর করে সেগুলো আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম। শুরুতে উত্তেজিত জনতা পুলিশের ওপর চড়াও হয়। পরে স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

এ সময় স্থানীয়রা দিনের বেলায় ওই এলাকায় ডাম্প ট্রাক চলাচল বন্ধ এবং সড়কে স্পিডব্রেকার স্থাপনের দাবি জানান। পুলিশ এসব দাবি বাস্তবায়নে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।

রাজশাহী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফরহাদ হোসেন বলেন, বিক্ষুব্ধ জনতার কারণে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যেতে পারেননি তারা। পরিস্থিতি স্বাভাবিক হলে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করা হবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ঢামেক হাসপাতালে কিশোরীর মরদেহ রেখে পালালেন ২ ব্যক্তি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। তার গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।

২০ ঘণ্টা আগে

বরিশালে আদালত চত্বরে বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার

বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

২০ ঘণ্টা আগে

ডেভিড ইমনের ৫ দিনের রিমান্ড, নতুন করে জিজ্ঞাসাবাদ

বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।

২১ ঘণ্টা আগে

সাভারে এবার বোমাসদৃশ প্রেশার কুকার উদ্ধার, নিরাপত্তা জোরদার

ঢাকার সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় কিছু হাতবোমা ও বোমা তৈরির উপকরণ উদ্ধারের কয়েক ঘণ্টার ব্যবধানে বনগাঁও ইউনিয়নেও বোমাসদৃশ একটি প্রেসার কুকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

১ দিন আগে