নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাট উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি তেলবাহী ট্রাক সড়কের পাশে থাকা দোকানে ঢুকে পড়লে দুইজন নিহত ও অন্তত তিনজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ট্রান্সমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি দুপুর সাড়ে ১২টার দিকে নিশ্চিত করেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজামুল উদ্দিন ভুঁইয়া।
পুলিশ জানায়, নোয়াখালীর সোনাপুর থেকে কবিরহাট যাওয়ার পথে ট্রান্সমিটার এলাকায় পৌঁছালে তেলবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় ট্রাকটি সড়কের পাশের একটি দোকানে ঢুকে পড়ে।
এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং আরও তিনজন আহত হন। দুর্ঘটনার পরপরই ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ওসি মো. নিজামুল উদ্দিন ভুঁইয়া বলেন, ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এ নিয়ে দুই সপ্তাহের ব্যবধানে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের একই ইউনিটের বিদ্যুৎ উৎপাদন দ্বিতীয়বারের মতো বন্ধ হয়ে গেল। এর আগে গত ৩১ জুলাই যান্ত্রিক ত্রুটির কারণে এই ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল। দুদিন পর ২ আগস্ট ইউনিটটি সচল হয়। ১২ দিন পর ফের ইউনিটটির উৎপাদন বন্ধ হলো।
২১ ঘণ্টা আগে
এলাকাবাসী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, রংছাতি ইউনিয়নের আমগড়া বাজার মোড় এলাকায় কবরস্থানের পাশেই পুলিয়া পানেশ্বর গ্রামের লোকজন দোকান ঘর নির্মাণের উদ্যোগ নেয়। শুক্রবার সকালে এ ঘটনার সময় আমগড়া গ্রামের লোকজন তাদের বাধা দেন। এতে দুই গ্রামের বাসিন্দারা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
১ দিন আগে
প্রতিবেশীরা জানান, কনিকার বাড়ি পাশের ঢাকা জেলার ধামরাই উপজেলার ঝুরঝুরিয়া গ্রামে। বছর বছর ছয়েক আগে প্রেমের সম্পর্ক থাকা রাজীবের সঙ্গে তার বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই ছিল। বৃহস্পতিবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হলে রাজীব বাড়ি ছেড়ে বেরিয়ে যান।
১ দিন আগে
কক্সবাজার জেলা কারাগারের জেলারের দায়িত্বে থাকা দেলোয়ার জাহান বলেন, গতকাল (বৃহস্পতিবার) বিকেল ৪টার পর সোনা মিয়ার জামিননামা কারাগারে পৌঁছালে বিষয়টি আইজি প্রিজনসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে অবহিত করা হয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে আজ সোনা মিয়াকে মুক্তি দেওয়া হয়েছে।
১ দিন আগে