ফুলবাড়িয়ার ফুটপাত থেকে শতাধিক দোকান উচ্ছেদ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বুধবার রাজধানীর গুলিস্তান এলাকায় ফুটপাতে  উচ্ছেদ অভিযান চালায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশণ। ছবি: সংগৃহীত
বুধবার রাজধানীর গুলিস্তান এলাকায় ফুটপাতে উচ্ছেদ অভিযান চালায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশণ। ছবি: সংগৃহীত

রাজধানীর গুলিস্তানে ফুলবাড়িয়া সুপারমার্কেটসংলগ্ন এলাকার ফুটপাত দখল করে গড়ে তোলা শতাধিক অবৈধ দোকান ও অবকাঠামো উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। অভিযানে উচ্ছেদ করা দোকানগুলোর মালামাল ও সরঞ্জাম জব্দ করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) ঢাকা ট্রেড সেন্টার ও ফুলবাড়িয়া সুপারমার্কেটসংলগ্ন ফুটপাতে এই অভিযান চালানো হয়। অভিযানে ডিএসসিসির চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শতাধিক উচ্ছেদ কর্মী ও পুলিশের ছয় প্লাটুন সদস্য অংশ নেন।

অভিযান শেষে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, হকারদের জন্য নির্দিষ্ট কিছু ফুটপাত, নৈশকালীন মার্কেট ও হলিডে মার্কেট নির্ধারণ করে দেওয়া হয়েছে। হকাররা কেবল নির্ধারিত স্থানেই বসতে পারবেন। মূল সড়কে কোনোভাবেই হকার বসতে দেওয়া হবে না। রাস্তা ও ফুটপাত পরিষ্কার ও দখলমুক্ত রাখতে সিটি করপোরেশনের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

এর আগেও হকারদের উচ্ছেদে অভিযান চালানো হয়েছে। কিন্তু উচ্ছেদের পরও অনেকে আবার বসে পড়ছেন উল্লেখ করে ডিএসসিসি প্রশাসক বলেন, এ কারণে এখন কঠোর আইনি ব্যবস্থা নেওয়া ছাড়া উপায় নেই। নিয়ম অমান্য করে ফুটপাত বা সড়কে দোকান বসালে মালামাল জব্দের পাশাপাশি প্রয়োজনে গ্রেপ্তার করা হবে।

অভিযান পরিচালনা করেন ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম, প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবীর সোহাগ, সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবা খান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) মো. আমিনুল ইসলাম।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad