কারওয়ান বাজার থেকে আটক শীর্ষ সন্ত্রাসী মহরম

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে তালিকাভুক্ত ছিনতাইকারী, মাদক কারবারি ও শীর্ষ সন্ত্রাসী মো. মহরমকে (৩০) আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব-২)।

শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে আটক করা হয় তাকে।

গণমাধ্যমে পাঠানো এক বার্তায় র‌্যাব জানায়, মহরম দীর্ঘদিন ধরে কারওয়ান বাজারসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই, চুরি ও মাদক ব্যবসাসহ নানা অপরাধে জড়িত ছিলেন।

র‌্যাবের তথ্য, মহরমের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল ও হাতিরঝিল থানায় ডাকাতি, চোরাই মাল গ্রহণ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট সাতটি মামলা এবং একটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান বলে জানিয়েছে র‍্যাব।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement